Monday, April 13, 2026

বিগ বি, বাদশার বাড়ির খুব কাছেই ৬০ কোটি দিয়ে ফ্ল্যাট কিনলেন অজয় – কাজল

Date:

Share post:

গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। মুম্বাইয়ের জুহু এলাকায় বাড়ি (new residence of Ajay Kajol in Juhu) খুঁজছেন অজয় কাজল। বহুজনের কাছে খোঁজও লাগিয়েছিলেন অজয় কাজল। অবশেষে মনের মত ফ্ল্যাট পেয়ে গেলেন তাঁরা। বলিউড সূত্রে জানা গিয়েছে কাজল দেবে নতুন ফ্ল্যাটটি অমিতাভ বচ্চন (Amitabh bacchan), শাহরুখ খান (Shahrukh Khan) এবং ঋত্বিক রোশনের(Hrithik Roshan) বাড়ির খুব কাছে। তাই দামও আকাশছোঁয়া। দাম কত? তারকা দম্পতির ব্যক্তিগত সচিব দাম নিয়ে মুখ খুলতে চাননি। তবে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে ফ্ল্যাটের দাম কিছু না হলেও ৬০ কোটি টাকা তো বটেই। বিশালাকারের এই ফ্ল্যাটটির বাহির এবং অন্দরসজ্জা যে অসাধারণ হবে তা নিয়ে কোন ও সন্দেহ নেই।

শুধু শাহরুখ, অমিতাভ, ঋত্বিকই নন, বান্দ্রাতে তাঁরা প্রতিবেশী হিসেবে পেতে চলেছেন ধর্মেন্দ্র, রণবীর কাপুর, মালাইকা অরোরা, অর্জুন কাপুর মতো শিল্পীকে। জানা গিয়েছে কাজলের হাতে এই মুহূর্তে বিশেষ ছবির কাজ নেই। মেয়ে রয়েছে সিঙ্গাপুরে। তাকে নিয়েই ব্যস্ত কাজল। অন্য দিকে অজয় দেবগণের শেষ ছবি ‘তানাজি: দ্য আনসাঙ ওয়ারিয়র’। এই chhobi বিশ্ব জুড়ে প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে। আপাতত অজয়ের পরবর্তী ছবি ‘ময়দান’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেও মুক্তি পাবে সেই ছবি।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...