Saturday, April 4, 2026

ইস্যু আলাপন: রাজ্যের সঙ্গে লড়াই না করে ভ্যাকসিনের দিক কেন্দ্র, টুইটে আক্রমণ কেজরিওয়ালের

Date:

Share post:

আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Banerjee) বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । টুইটে (Twitte) কেন্দ্রকে বিঁধলেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

সোমবার, নিজের টুইটার হ্যান্ডেলে কেজরিওয়াল লেখেন, এখন রাজ্য সরকারের সঙ্গে লড়াইয়ের সময় নয়। টানাপোড়েন না করে রাজ্যগুলিকে ভ্যাকসিনের জোগান দিতে হবে। সবাই একসঙ্গে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করার সময়। রাজ্য সরকারগুলির পাশে দাঁড়াতে হবে। লড়াই-ঝগড়া আর রাজনীতি করার জন্য সারাজীবন পড়ে আছে। একসঙ্গে টিম তৈরি করে কাজ করতে হবে বলে মন্তব্য করেন কেজরিওয়াল।

আরও পড়ুন-কেন্দ্র-রাজ্য সংঘাতটা হল কোথায়? প্রশ্ন প্রাক্তন আমলা জহর সরকারের

ভ্যাকসিন নিয়ে আগেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, কেন্দ্র কেন ভ্যাকসিন কিনছে না? যখন গোটা দেশ করোনার বিরুদ্ধে লড়াই করছে তখন কেন সেই দায়ভার রাজ্যগুলির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তীব্র ভর্ৎসনা করে কেজরিওয়াল বলেন, পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করে তাহলে কি রাজ্যগুলিকে আলাদা করে যুদ্ধ করতে নির্দেশ দেওয়া হবে?

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে সুসম্পর্ক মমতা বন্দোপাধ্যায়ের। যেকোনো বিজেপি বিরোধী ইস্যুতেই তাঁদের সহমত পোষণ করতে দেখা যায়। এবার বাংলার প্রতি কেন্দ্রের এই প্রতিশোধমূলক আচরণেরও প্রতিবাদ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এটা শুধু বাংলার বিষয় নয়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দক্ষ আইএএস-এর উপর এই ধরনের প্রতিশোধমূলক আচরণ অন্যান্য আমলাদের বিরূপ মনোভাব তৈরি করবে।

Advt

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...