Saturday, April 4, 2026

কেন্দ্রকে পাল্টা চাপ তৃণমূল সাংসদের, মহামারিতে কাজের জন্য এমপি ল্যাডের টাকা দাবি মালার

Date:

Share post:

করোনা মহামারির (Corona Pandemic) মানুষের জন্য কাজ করতে চান। তাই পাওনা বকেয়া টাকা যেন দ্রুত পাঠানো হয়। এই মর্মে এবার সরাসরি লোকসভার স্পিকার (Speaker of Loksabha) ওম বিড়লাকে (Om Birla) চিঠি লিখলেন দক্ষিণ কলকাতার সাংসদ (South Kolkata MP) মালা রায় (Mala Roy)। এমপি ল্যাডের (MP Lad) বকেয়া টাকা না পেয়ে কার্যত ক্ষুব্ধ তৃণমূল (TMC) সাংসদ।

ওম বিড়লাকে লেখা চিঠিতে দক্ষিণ কলকাতার সাংসদ বলেন, ২০২০ সালের ২৮ জানুয়ারি এমপি ল্যাডে বরাদ্দ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা পেয়েছিলেন। কিন্তু তারপর থেকে বকেয়া আর কোনও টাকা পাননি। রাজ্যের বিধানসভা ভোট (West Bengal Assembly Election) মিটে যাওয়ার পরেও বকেয়া টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।

স্পিকার ওম বিড়লার কাছে আরও অনুরোধ করে লেখেন, ২০১৯-২০২০ অর্থবর্ষে তাঁর এমপি ল্যাডের বকেয়া আড়াই লক্ষ টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হোক। করোনা পরিস্থিতিতে রাজ্যের মানুষের কাজে লাগবে সেই টাকা। সাংসদ তহবিলের টাকা থেকে অ্যাম্বুলেন্স, শববাহী যান-সহ অন্যান্য সরঞ্জাম কিনতে কেনার জন্য দ্রুত এই অর্থের প্রয়োজন। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, কেন্দ্রের উপর পাল্টা চাপ তৈরি করতেই এমন সিদ্ধান্ত মালা রায়ের।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...