Friday, June 26, 2026

হার্লে ডেভিডসনের শিটে শার্টলেস সাইনির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ইংল্যান্ড সফরে দলে সুযোগ পাননি। তাতে অবশ্য কোনও হেলদোল নেই ভারতীয় তরুণ পেসারের। বেশ খোশ মেজাজেই আছেন তিনি ।নভদীপ সাইনি কিনে ফেলেছেন নিজের নতুন বাইক। নায়কোচিত ঢঙে খালি গায়ে চোখে রোদ চশমা পরে সাইনিকে রেস ছাড়তে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় । মুহূর্তে ভাইরাল হয়েছে সেই দৃশ্য।


যে কোনও হিন্দি সিনেমাকে হার মানাবে নভদীপ সাইনির নায়কোচিত ভিডিও। ভারতীয় ফাস্ট বোলারকে শার্টলেস অবস্থায় নিজের নতুন হার্লে ডেভিডসন বাইকে বসে থাকতে দেখা যাচ্ছে। সাদা প্যান্ট পড়ে সাইনি রিলের নায়কদের মতোই রেস ছেড়ে ধোঁয়ায় ধূসরিত করেছেন চতুর্দিক। সঙ্গে কিলার অ্যাটিটিউটে নেটিজেনদের মন জয় করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তরুণ ফাস্ট বোলার। সঙ্গে সাইনির ক্যাপশন ‘অ্যাকম্পানি মি অন মাই বাইক টু ফিল দ্য ফিয়ার’ । যা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জুলাাইয়ের শ্রীলঙ্কা সফরে সাইনিকে ভারতীয় দলে যে তিনি জায়গা পেতে চলেছেন, তা প্রায় নিশ্চিত। তার আগে করোনা ভাইরাসের জেরে লকডাউনে সতীর্থদের মতো বাড়িতেই অনুশীলন করতে হচ্ছে দিল্লির ফাস্ট বোলারকে।
আইপিএলে এখনও পযন্ত ২৭টি ম্যাচ খেলেছেন দিল্লির ফাস্ট বোলার। ১৭টি উইকেট নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের হয়ে এখনও পর্যন্ত দুটি টেস্ট, সাতটি ওয়ান ডে ও দশটি টি২০ ম্যাচ খেলেছেন নভদীপ সাইনি। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৪, ৬ ও ১৩টি উইকেট নিয়েছেন।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...