Friday, April 3, 2026

স্বস্তি! ৪২ দিন পর দশ হাজারের নিচে নামল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

Date:

Share post:

রাজ্যে করোনা স্বস্তি। ৪২ দিন পর রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা নামল দশ হাজারের নিচে। গত ২১ এপ্রিল থেকে রাজ্যে বাড়তে শুরু করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। এরপর যত দিন গেছে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ৪২ দিন পর স্বস্তি ফিরল বাংলায়। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন দশ হাজারের কম মানুষ। কমল মৃত্যুর সংখ্যাও।

মঙ্গলবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪২৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৩৭ জন। একদিনে রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৩৫ কমেছে। রাজ্যে বর্তমান সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৩.২০ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭২২ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ১৩১।

সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতেও। কলকাতায় গত দু সপ্তাহ আগেও ৪ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়া সংক্রমণ কমে আজকের দিনে দাঁড়িয়েছে ১ হাজার ৩১। একদিনে শহরে মারা গিয়েছেন ৩২ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্ত ২ হাজারের কাছাকাছি। একদিনে ২ হাজার ২৮ জন আক্রান্ত হয়েছেন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

আরও পড়ুন- করোনার বাড়বাড়ন্ত, অবশেষে বাতিল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা

 

Pp

Advt

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...