Saturday, April 4, 2026

বুধে ঘোষণা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) সাংবাদিক বৈঠকে জানান, জুলাইয়ের শেষে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) এবং অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক (Secondary) পরীক্ষা হবে। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, শিক্ষক দফতর দুটি বিষয় নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে আলোচনা করে সূচি প্রকাশ করা হবে। সেই মতো চলতি বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হতে চলেছে। বুধবার দুপুর ২টো নাগাদ পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার, এই দুটি বড় পরীক্ষার সূচি নিয়ে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সেই বৈঠকেই স্থির হয় বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সব পরীক্ষাই হবে তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টা এবং শুধুমাত্র অত্যাবশ্যক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি পরীক্ষার মূল্যায়ন হবে স্কুলের দেওয়া নম্বরের ভিত্তিতে।

এই দুটি বড় পরীক্ষা হবে কি না তাই নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখনই শিক্ষামন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান পরীক্ষা হবে এবং প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাবেন পরীক্ষার্থীরা। জুন মাসের প্রথমেই পরীক্ষার সূচি ঘোষণা করে পরীক্ষার্থীদের মানসিক অস্থিরতা কাটাতে চাইছে শিক্ষা দফতর।

আরও পড়ুন:উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগেই খড়দহে জনসংযোগ শোভনদেবের, মানুষের প্রবল উৎসাহ

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...