Saturday, June 13, 2026

বিপন্ন মানুষের পাশে অভিষেক, আজ পাথরপ্রতিমায়

Date:

Share post:

ইয়াস থেমে যাওয়ার পরে সেই বিকেলেই ডায়মন্ডহারবারের বিপর্যস্ত এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘুরে দেখেন ত্রাণ শিবির। তারপরেও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। আজ যাচ্ছেন ঘূর্ণিঝড় বিধ্বস্ত পাথরপ্রতিমায়। দুর্গত এলাকা পরিদর্শন করবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। সফরসূচি অনুযায়ী, মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামবে। তারপর তৃণমূল (TMC) সাংসদ যাবেন দেবীচকের ত্রাণ শিবিরে। সেখান থেকে রামগঙ্গা জেটিঘাট।

এর আগে দক্ষিণ 24 পরগনা শিবিরগুলোতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সুবিধা-অসুবিধা, সমস্যার কথা জানতে চান। নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক নেতাই স্থানীয় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু ভোটের পরে তাঁদের মধ্যে অনেককেই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। শুধু ডায়মন্ডহারবার নয়, দক্ষিণ 24 পরগনার সমস্ত দুর্গত এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়ান তিনি। তাঁকে দেখে ভরসা পাচ্ছেন বিপন্নরা। যুব তৃণমূল সভাপতির এই ভূমিকায় আপ্লুত তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।

Advt

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...