Friday, April 3, 2026

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাঙ্গাসে দুই মহিলার মৃত্যু 

Date:

Share post:

ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন রোগিণীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনা। মৃতদের একজন শিলিগুড়ির কুলিপাড়া এলাকার বাসিন্দা। গত মাসের ২২ তারিখ ব্ল্যাক ফাঙ্গাস সন্দেহে ওই মহিলাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ২৩ মে রিপোর্ট পজিটিভ মিললে পরদিন অস্ত্রোপচার হয় তাঁর। রোগিণীর ডান চোখ সহ মুখের একাংশ বাদ দেম চিকিৎসকরা। তারপরে সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। মৃতার ছেলে বলেন, “অস্ত্রোপচারের পরেও তো ঠিক ছিল মা। চিকিৎসায় সাড়াও দিয়েছিল। কীভাবে কী হল বুঝতে পারছি না।” দ্বিতীয় জনের বাড়ি গজলডোবায়। তিনি জলপাইগুড়ির গজলডোবার বাসিন্দা। ২০ মে থেকে চিকিৎসাধীন ছিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রের দাবি, ওই মহিলার শরীরেও ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ মিলেছে। মৃতার পরিবারের দাবি, মঙ্গলবার রাতেই মেডিক্যাল থেকে ফোন করে নতুন সংক্রমণের বিষয়টি জানানো হয়। দুটি মৃত্যুর ঘটনায় শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে চিকিৎসকদের দাবি, শঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু সতর্ক থাকতে হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...