Wednesday, June 24, 2026

তৃতীয় ঢেউ সামলাতে রাজ্যগুলির কী করনীয়, বললেন আইসিএমআর- প্রধান

Date:

Share post:

দ্বিতীয় ঢেউয়ের (second wave of Corona) ধাক্কায় প্রথমে যেমন সারাদেশ বেসামাল ও বিপর্যস্ত হয়ে পড়েছিল, সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সব রাজ্যই সংশ্লিষ্ট ভাবে লকডাউন (lockdown) ঘোষণা করে অনেকাংশেই সামাল দিতে পেরেছে । ধীরে ধীরে সব রাজ্যই আনলক(unlock) প্রক্রিয়া শুরু করেছে। তবে তৃতীয় ঢেউ কিন্তু আসছেই। বললেন ইন্ডিয়ান সেন্টার ফর মেডিকেল রিসার্চ (ICMR)অর্থাৎ আইসিএমআরের প্রধান বলরাম ভার্গব (Balaram Bhargava)। সেইসঙ্গে ভার্গব সাবধান করলেন ফের যদি নিয়মবিধি শিথিল করা হয়, যদি করোনা বিধি ঠিকভাবে মানা না হয় , তাহলে তৃতীয় ঢেউ এলে দেশ জুড়ে ভয়ঙ্করতম বিপর্যয় দেখা দেবে। তাহলে কী করণীয়?

মঙ্গলবার করোনা সংক্রান্ত কেন্দ্র সরকার আয়োজিত একটি সম্মেলনে ভার্গব বলেছেন, “করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে রাজ্য সরকারগুলিতে অত্যন্ত ধীর গতিতে, একে একে আনলক প্রক্রিয়া শুরু করতে হবে।” এই লকডাউন তোলার জন্য প্রতিটি রাজ্যর উচিৎ সেগুলিকে ঠিকঠাক ভাবে অনুসরণ এবং অনুকরণ করা। শর্ত গুলি হল : এক) সংক্রমণের হার হ্রাস করা। দুই) সকলের জন্য করোনা টিকাকরণ তিন) কঠোরভাবে কোভিডবিধি মেনে চলা।

বলরাম ভার্গব বলেন, “বিধি নিষেধ তুলে অবশ্যই স্বাভাবিক ছন্দে ফেরা যাবে। যদি এই নিয়মগুলি মেনে চলা হয়। যদি সাপ্তাহিক আক্রান্তের হার পাঁচ শতাংশের কম হয়, যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ ষাটোর্ধ্ব ও ৪৫ উর্ধ্ব যাদের কো-মর্ডিবিটি রয়েছে, তাঁদের মধ্যে কমপক্ষে ৭০ শতাংশের টিকাকরণ এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চললেই ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু করা যেতে পারে।”

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...