Saturday, April 4, 2026

ঘুম ভাঙালেন অভিষেক, মুকুল জায়াকে দেখতে রাতদুপুরে হাসপাতালে ছুটলেন দিলীপ

Date:

Share post:

কথায় আছে দেখেও শেখা যায়। এক্ষেত্রেও কিছুটা সেরকম।হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে সন্ধ্যায় কলকাতার বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে বিজেপি নেতা মুকুল রায়ের অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়কে দেখতে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে মুকুল রায় না থাকলেও ছিলেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। স্বভাবতই অভিষেকের এমন সৌজন্যমূলক আচরণে আপ্লুত বীজপুরের প্রাক্তন বিধায়ক। শুভ্রাংশুর কাছেই অভিষেক কৃষ্ণাদেবীর চিকিৎসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। আর মুকুল রায়ের স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখতে যাওয়ার ঘটনায় মুকুল এবং শুভ্রাংশুর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে জল্পনা বাড়ে।

আর বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর চাউর হতেই রাত ৯টা নাগাদ হাসপাতালে ছুটে যান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনিও খোঁজ-খবর নেন মুকুল জায়ার। তবে এই ঘটনার অনেকেই সমালোচনা করেছেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এক্ষেত্রে মুকুল জায়াকে দেখতে যাওয়ার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে আছে বিজেপি রাজ্য সভাপতির।

তাঁদের এই ধারণা অমূলক নয়। মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তা সত্ত্বেও রাজ্য বিজেপির তরফে সেই ভাবে তাঁর স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছিল না। এই বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশুও। গত ১১ মে থেকে মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি থাকলেও তাঁকে বিজেপির কেউ দেখতে গিয়েছেন বলে বিজেপিরই কোনও নেতা মনে করতে পারছেন না। অভিষেক যাওয়ার পরই দিলীপবাবুর রাত ৯টায় হাসপাতালে ছুটে যাওয়া যতটা না আন্তরিক, তার চেয়ে বেশি রাজনৈতিক বলেই মনে করছেন অনেকে। তাঁদের প্রশ্ন, “২০দিনে সময় হলো না, অভিষেক আসার পরই রাতদুপুরে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়ার কথা মনে রাজ্য বিজেপির শীর্ষনেতার। এটা রাজনীতি নয়তো কী? আসলে আই ওয়াশের মাধ্যমে ড্যামেজ কন্ট্রোল করতেই দিলীপ ঘোষ হাসপাতালে ছুটেছেন!”

আরও পড়ুন- দেশে টিকার আকাল আর অন্য দেশে দান করা ভ্যাকসিন পড়ে পড়ে নষ্ট হচ্ছে!

Advt

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...