Monday, April 13, 2026

২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ হাইকোর্টের, পাল্টা ইস্তফা মধ্যপ্রদেশের ৩০০০ ডাক্তারের

Date:

Share post:

আন্দোলন বন্ধ করে অবিলম্বে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) জুনিয়র ডাক্তারদের(junior doctor) কাজে ফেরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট(High Court)। শুক্রবার তারই পাল্টা দিয়ে মধ্যপ্রদেশ সরকার ও হাইকোর্টের ওপর চাপ বাড়িয়ে দিলেন ডাক্তাররা। করোনাকালে একযোগে ইস্তফা দিয়ে দিলেন মধ্যপ্রদেশের ৩০০০ জুনিয়র ডাক্তার। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে সরকারের। ডাক্তারদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাদের দাবি না মানলে কোনওভাবেই কাজে ফেরার প্রশ্ন নেই।

প্রসঙ্গত, একাধিক দাবি তুলে করোনাকালে কাজ বন্ধ করে দিয়েছিলেন মধ্যপ্রদেশের ৬ মেডিকেল কলেজের ৩০০০ জুনিয়র ডাক্তার। সরকারের কাছে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল দাবি না মানলে কাজে ফিরবেন না তারা। এই পরিস্থিতিতে নিরুপায় সরকার বৃহস্পতিবার চিকিৎসকদের ধর্না বন্ধ করে কাজে ফেরাতে জবলপুর হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলা আদালতে উঠতেই বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এই ধরনের আন্দোলন সম্পূর্ণরূপে অসাংবিধানিক। শুধু তাই নয় ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। তবে নিজেদের দাবিতে অনড় জুনিয়ার ডাক্তারা পাল্টা চাপে ফেলল সরকার ও আদালতকে। একযোগে ইস্তফা দিলেন মধ্যপ্রদেশের ৬ মেডিকেল কলেজের ৩০০০ জুনিয়র ডাক্তার। সকল জুনিয়র ডাক্তাররাই নিজ নিজ কলেজের ডিনের কাছে তাদের ইস্তফা পত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন:অতিমারি পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তারদের তরফে সরকারের কাছে যে দাবি করা হয়েছিল তার হল, করোনা হাসপাতলে চিকিৎসার দায়িত্বে থাকা সকল জুনিয়র ডাক্তারদের আলাদা আলাদা ক্ষেত্রে বেড রিজার্ভ রাখতে হবে। চিকিৎসা সঙ্গে যুক্ত থাকার কারণে যদি ডাক্তাররা ভাইরাসে আক্রান্ত হন তবে উপযুক্ত সময় তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে। একইসঙ্গে দাবি জানানো হয়েছে, ডাক্তারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে। এর আগে গত ৬ মেএকই দাবিতে আন্দোলনে নেমে ছিলেন মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তাররা। তবে সরকারের তরফে তড়িঘড়ি মৌখিকভাবে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে হাসপাতালে ফেরানো হয়। তবে এখনো পর্যন্ত দাবী পূরণ করা হয়নি। অবশেষে সোমবার থেকে একই দাবিতে ফের আন্দোলনে নামেন জুনিয়ার ডাক্তাররা। অবশেষে এই টানাপোড়েন গড়ালো ডাক্তারদের ইস্তফা পর্যন্ত।

Advt

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...