Saturday, April 4, 2026

রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, অভিযোগ দায়ের লালবাজারে

Date:

Share post:

নেতা-নেত্রীদের নিয়ে হামেশায় ভাইরাল হচ্ছে বিকৃত ছবি এবং ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত পোস্টে একাংশ নেটাগরিকদের দেখা গিয়েছে উচ্ছ্বসিত হতে আবার একাংশকে দেখা গিয়েছে এই সমস্ত পোস্টের বিরুদ্ধে নিন্দায় সরব হতে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে নেটিজেনদের হাতে হাতে। তা হুগলি জেলার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের চোখে পড়তেই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন তিনি।

আরও পড়ুন-তৃণমূলের সাংগঠনিক বৈঠক: আলোচনায় “এক ব্যক্তি এক পদ” থেকে পুরভোট, দলবদলু ইস্যু

পোস্টটিতে দেখা গিয়েছে বলিউড ছবি ‘রামলীলা’র একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোনের জায়গায় মুখ্যমন্ত্রীর মুখ বসানো হয়েছে। এখন বেশিরভাগ মানুষই বেশি সময় কাটান সোশ্যাল মিডিয়াতেই। ফলে কুরুচিকর ভিডিওটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি। খুব কম সময়েই সোশ্যাল মিডিয়াতেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। জানা গিয়েছে, রাজা চক্রবর্তী নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে একটি কুরুচিকর পোস্টি দেখা যায়। এমন পোস্ট নজরে আসতেই লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন কুন্তল ঘোষ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...