Monday, April 13, 2026

শাহের আস্ফালন: বিশেষজ্ঞদের উদ্বেগ উড়িয়ে বললেন, মোদির নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

একবারেও শিক্ষা হয়নি! ফের করোনা পরিস্থিতি জয় করে নেওয়ার আস্ফালন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এসে গিয়েছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সংক্রমণ একটু কমলেও দেশে যখন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লক্ষাধিক, পর্যাপ্ত টিকা অমিল, তখন খোদ কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণায় ফের সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ফেব্রুয়ারিতেও ঠিক এভাবেই করোনা জয় করে নেওয়ার কৃতিত্ব দাবি করেছিল মোদি সরকার। তারপর এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বেআব্রু হয়ে যায় স্বাস্থ্যব্যবস্থা। এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মসন্তুষ্টির পিছনে দায়িত্বজ্ঞানহীনতা রয়েছে বলে মনে করছেন অনেকেই। বিশেষত, দেশের সব মানুষকে টিকা দেওয়ার নীতি নিয়েই যখন প্রবল অস্পষ্টতা রয়েছে।

ঠিক কী দাবি করেছেন অমিত শাহ (Amit Shah)? মোদির প্রধান সেনাপতি বলেন, সাহস ও সঠিক পরিকল্পনার জোরে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) মোকাবিলা করতে সক্ষম হয়েছে ভারত (India)। শুধু তাই নয়, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা একেবারে ‘নিয়ন্ত্রণ’ (Controlled) করে ফেলেছে ভারত। সেইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বেই একাজ সফল করতে সক্ষম হয়েছে দেশবাসী।

আরও পড়ুন:কয়লাকাণ্ডে সিবিআই তদন্তের পর আয় বেড়েছে ইসিএলের, পেশ হল রিপোর্ট

প্রসঙ্গত, গুজরাতে ন’টি অক্সিজেন প্লান্টের শিলান্যাস অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই দাবি করেন। তিনি বলেন, অত্যন্ত কম সময়েই দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে পেরেছে ভারত। অক্সিজেনের চাহিদা ১০ হাজার টন থেকে কমে ৩৫০০ টনে নেমে আসা প্রমাণ করছে, দেশে করোনার সংক্রমণ কমছে। নরেন্দ্র মোদির সুদক্ষ নেতৃত্বের কারণেই সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ। তাঁর আরও দাবি, করোনা মোকাবিলায় উন্নত দেশগুলি হিমসিম খেলেও ভারত ধৈর্য ও পরিকল্পনার জোরে এগিয়েছে।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...