Saturday, March 14, 2026

Make In India: ৪৫০০০ কোটি টাকা খরচে ৬ টি সাবমেরিন নির্মাণের অনুমতি প্রতিরক্ষা মন্ত্রকের

Date:

Share post:

শত্রুপক্ষের ঘুম ছোটাতে ভারতীয় নৌ বাহিনীকে(Indian Navy) ঢেলে সাজানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক(defence ministry)। আর এই লক্ষ্যেই শুক্রবার অত্যাধুনিক ছটি সাবমেরিন তৈরীর অনুমোদন দেওয়া হল সরকারের তরফে। জানা গিয়েছে, ‘Project-75 India’-র আওতায় ফ্রান্সের সঙ্গে যৌথভাবে মুম্বইয়ের মাঝগাঁও ডকইয়ার্ডে স্করপেন ক্লাসের এই ৬ সাবমেরিন(submarine) তৈরি করা হবে।

বুধবার এই ৬ সাবমেরিন তৈরির বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দীর্ঘ বৈঠকের পর এই সাবমেরিনগুলি তৈরিতে অর্থ বরাদ্দের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিন্তু কেমন হতে চলেছে সাবমেরিন গুলি? জানা গিয়েছে, এই ছটি সাবমেরিনে থাকবে অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল ও বারোটি ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বহন করার ক্ষমতা থাকবে সাবমেরিনটির। পাশাপাশি আঠারোটি হেভিওয়েট টর্পেডো বহন করবে অত্যাধুনিক এই সাবমেরিন।

আরও পড়ুন:মুকুল রায় না অশোক লাহিড়ি, PAC-র চেয়ারম্যান কে হবেন? জোর জল্পনা রাজনৈতিক মহলে

উল্লেখ্য, বর্তমানে ভারত মহাসাগরে চিনের দাদাগিরি ক্রমশ বেড়ে চলেছে। এই অবস্থায় লাল ফৌজকে টেক্কা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল ভারত। বর্তমানে ভারতের হাতে রয়েছে ১৪০ টি সাবমেরিন। তবে হামলাকারী সাবমেরিনের সংখ্যা আটটি। এই সংখ্যাটা এবার বাড়িয়ে তুলতে উঠে-পড়ে লেগেছে সরকার। সংশ্লিষ্ট মহলের মতে একসঙ্গে এতগুলো সাবমেরিন ভারতের হাতে এলে নিশ্চিতভাবে যেকোনো শত্রুপক্ষকে ধুলিস্যাৎ করে দিতে সক্ষম হবে ভারতীয় নৌসেনা।

Advt

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...