Saturday, April 4, 2026

কয়লাকাণ্ডে সিবিআই তদন্তের পর আয় বেড়েছে ইসিএলের, পেশ হল রিপোর্ট

Date:

Share post:

কয়লা কাণ্ডে(coal scam) সিবিআই(CBI) তদন্তের জেরে ইসিএলের(ECL) উপর কি কোনওরকম প্রভাব পড়েছে? সম্প্রতি ইসিএলকে চিঠি দিয়ে এমনটাই জানতে চেয়েছিল সিবিআই। সেই চিঠির প্রেক্ষিতে এবার রিপোর্ট পেশ করল ইসিএল। নিজেদের পেশ করা রিপোর্টে ইসিএল দাবি করেছে তদন্ত শুরু হওয়ার পর নানান রকম ভাবে উপকৃত হয়েছে এই সংস্থা।

সম্প্রতি সিবিআইয়ের কাছে ইসিএল যে রিপোর্ট পেশ করেছে সেখানে দাবি করা হয়েছে, সিবিআই তদন্ত শুরু হওয়ার পর কয়লা সরবরাহ অনেকখানি বেড়ে গিয়েছে। আগে যেটা ৪৬ শতাংশ ছিল বর্তমানে তা বেড়ে হয়েছে ৭৩ শতাংশ। বেড়েছে কয়লা পাঠানোর পরিমাণও। আগে ৬৩ শতাংশ কয়লা পাঠানো হত বর্তমানে তা বেড়ে হয়েছে ৯০ শতাংশ। কয়লা বুকিং বেড়েছে ৪৭৮ কোটি টাকার। এই রিপোর্ট হাতে পাওয়ার পর সিবিআইয়ের আধিকারিকদের দাবি, তদন্ত শুরু হওয়ার পর কয়লা মাফিয়ারা তাদের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে আসানসোল রানীগঞ্জ জামুড়িয়ার মত অঞ্চলগুলিতে। অনেকেই এলাকা থেকে পালিয়ে গিয়েছে গ্রেফতারির ভয়ে। ইসিএলের রিপোর্টের ভিত্তিতে সিবিআইয়ের দাবি, মাফিয়া রাজ বন্ধ হওয়ার পর ইসিএলের ৪৭৮ কোটি টাকার কয়লা সরবরাহ বেড়েছে। শুধু তাই নয়, সিবিআই সূত্রে খবর, পাচারকারীরা গা ঢাকা দেওয়ার পর ইসিএলের কয়লা সরবরাহের পরিমাণ ৭৭৫ কোটি টাকা থেকে ১২৫৩ কোটি হয়েছে।

আরও পড়ুন:‘ঋণের তুলনায় বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে’, নিজেকে ‘জালিয়াত’ মানতে নারাজ মালিয়া

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কয়লা উত্তোলন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছিল সিবিআই। আর সেই লক্ষ্যেই ৩০ জন সিবিআই অফিসারকে সঙ্গে নিয়ে গঠন করা হয়েছিল স্পেশাল ৩০ টিম। যে টিম রানীগঞ্জ জামুরিয়া আসানসোলের মত এলাকায় সক্রিয় কয়লা মাফিয়াদের পাকড়াও করতে কোমর বেঁধে নেমে পড়ে। কয়লা কান্ডের তদন্তে নেমে সিবিআই জানায় এ রাজ্যের বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে পাচার করা হত।

Advt

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...