Thursday, June 25, 2026

বিশ্বকাপ যোগ‍্যতার্জন ম‍্যাচে কাতারের কাছে ০-১ গোলে হার ভারতের

Date:

Share post:

বিশ্বকাপ যোগ‍্যতার্জন (world cup qualifiers) ম‍্যাচে কাতারের(qatar)  কাছে হারল ভারতীয় দল(india team)। এদিন কাতারের কাছে ০-১ গোলে হারল সুনীল ছেত্রীর দল। প্রথম পর্বের ম‍্যাচে কাতারের বিরুদ্ধে ড্র করলেও, দ্বিতীয় পর্বের ম‍্যাচে হারের মুখ দেখতে হল ব্লুস টাইগারদের। এই হারের ফলে ৬ ম্যাচে ভারতের পয়েন্ট ৩।

বৃহস্পতিবার রাতে গ্রুপ শীর্ষে থাকা কাতারের বিরুদ্ধে খেলতে নামে ইগর স্টিমাচের  দল। ম‍্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন রাহুল ভেকে। যার ফলে ম‍্যাচের শুরুর দিক দিয়েই ১০ জন হয়ে যায় ভারত। শক্তিশালী কাতারের বিরুদ্ধে যা বেশ কিছুটা পিছিয়ে দেয় ভারতকে। তবে ১০জনের ভারত প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পায়। কিন্তু তা কাজে লাগাতে ব‍্যর্থ হন মনবীর সিং। সুনীলের পাস থেকে বল চলে আসে তাঁর দিকে। কিন্তু পা ছোঁয়াতে পারেননি তিনি। এরই মাঝে পাল্টা আক্রমণ চালায় কাতার। ম‍্যাচের ৩৩ মিনিটের মাথায় আব্দুলাজিজ হাতেমের গোলে এগিয়ে যায় কাতার।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই সুনীলকে তুলে নেন স্টিমাচ। সুনীলের বদলে মাঠে নামেন উদান্ত সিংহ। তবে সেই ঝাঁঝ পাওয়া গেল না। দ্বিতীয়ার্ধটা ছিল কাতারের। একের পর এক আক্রমণ চালায় তারা। এই ম‍্যাচে ভারতের ত্রাতা হিসাবে এসেছিলেন গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গান। ম‍্যাচে একাধিক দুরন্ত সেভ করেন ভারতের গোলরক্ষক।  ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে কাতার। দ্বিতীয় স্থানে রয়েছে ওমান।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...