Tuesday, June 23, 2026

অতিমারির জেরে আর্থিক মন্দার মধ্যে দাম বাড়ছে জ্বালানির, কলকাতায় পেট্রোলের নতুন দাম কত?

Date:

Share post:

দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। অতিমারি পরিস্থিতির মধ্যে প্রায় শেষ দু’মাসে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। এমন অবস্থায় একনাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আজ, শুক্রবার কলকাতায় ফের পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে নতুন দাম হল ৯৪ টাকা ৭৬ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৮ পয়সা। এখন নতুন দাম লিটারে ৮৮ টাকা ৫১ পয়সা।

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এবং এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

আরও পড়ুন-মুকুল নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক দিলীপ

অন্যদিকে ২৯ মে মুম্বইয়ে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। বাকি তিন মেট্রো শহর, দিল্লি, চেন্নাই এবং কলকাতাতেও পেট্রোলের দাম ১০০-র আশেপাশে। এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিজেলের দামও।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...