Monday, April 13, 2026

অতিমারি পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা রাখতে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে(foreigner situation) দেশের অর্থনীতিকে (economy)চাঙ্গা রাখতে বিগত কয়েক মাস ধরেই রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)। অর্থনীতির ওপর যাতে বাড়তি আঘাত না আসে তার জন্য ফের একবার রেপো রেট(repo rate), রিভার্স রেপো রেট, এমএসএস রেপো রেট অপরিবর্তিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজার্ভ ব্যাংকের তরফে জানা গিয়েছে, নতুন করে কোনও রকম পরিবর্তন না হওয়ার জেরে রেপো রেট রয়েছে ৪ শতাংশে। রিভার্স রেপো রেট অপরিবর্তিত রয়েছে ৩.৫৫ শতাংশে। এবং এমএসএফ রেট ৪.২৫ শতাংশ। শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। আর এই নিয়ে পরপর ৬বার রেপো রেট অপরিবর্তিত রাখা হলো রিজার্ভ ব্যাংকের তরফে। একই সঙ্গে দেশের অর্থনীতি যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে বিষয়ে বার্তা দিয়ে এদিন শক্তিকান্ত দাস জানান, ২০২১-২২ অর্থবর্ষে ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস রয়েছে। এই হার প্রথম ত্রৈমাসিকে ১৮.৫ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ ও তৃতীয় ত্রৈমাসিকে ৭.২ শতাংশ ও চতুর্থ ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ থাকবে বলে অনুমান।

আরও পড়ুন:নারদ মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন ফিরহাদ, সুব্রত, মদন, শোভন

শুধু তাই নয় শক্তিকান্ত দাবি বর্ষা এবার স্বাভাবিক হওয়ায় অর্থব্যবস্থার হাল ফিরবে বলে আশা করা হচ্ছে। বেশি মুদ্রাস্ফীতির হার সম্প্রতি নিম্নমুখী হয়েছে। যা অর্থব্যবস্থার ক্ষেত্রেও বেশ কিছু সুযোগ তৈরি করেছেন। একইসঙ্গে তিনি এটাও জানান, দেশের অর্থনৈতিক হাল ফেরানোর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা।

Advt

Related articles

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...

মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের 

শান্তি বৈঠক পুরোপুরি ব্যর্থ হতেই হরমুজ প্রণালী (Strait Of Hormuz) নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।সোমবার সন্ধ্যা...