Saturday, April 4, 2026

মোদি সরকার স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত: তীব্র আক্রমণ অমর্ত্য সেনের

Date:

Share post:

কোভিড মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। শনিবার, মুম্বইয়ের (Mumbai) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমর্ত্য সেন বলেন, করোনা পরিস্থিতির মোকাবিলা নয়, কেন্দ্রীয় সরকার নিজেদের জাহির করতে চেয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদের নিশানায় মোদি সরকারের কৃতিত্ব জাহিরের চেষ্টা। অমর্ত্য সেন বলেন, নিজের ক্ষমতা কতটা আছে সেটা না বুঝেই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এমন একটা ভাব দেখিয়েছে যেন করোনা থেকে সারা বিশ্বকে ভারতই রক্ষা করবে। এটাই স্কিৎসোফ্রেনিয়া (Schizophrenia) বলে তীব্র কটাক্ষ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কাজ না করে কৃতিত্ব নিতেই ব্যস্ত ছিল। দ্বিধাগ্রস্ত থাকায় উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। এর ফলে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রভাব পড়েছে দেশের জীবন-জীবিকার উপর।

কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধি লক্ষণ। সেটাই ভারত করেছে। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের লেখাকে উদ্বৃত করে ভর্ৎসনা করেন অমর্ত্য সেন।

আরও পড়ুন:আমফানের পর এবার ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, মিলবে ক্ষতিপূরণ?

মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের বিভিন্ন নীতি নিয়ে কটাক্ষ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। কড়া সমালোচনা করেছেন বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের। এরফলেই তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছে বিজেপি নেতৃত্বের। এমনকী, তাঁর বিরুদ্ধে আক্রমণ করতেও পিছপা হয়নি গেরুয়া শিবির। তবে এবার কেন্দ্রীয় সরকারকে স্কিৎজোফ্রেনিযক বলার পরে এখনও কোনো মন্তব্য করেননি বিজেপি নেতৃত্ব।

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...