Wednesday, June 24, 2026

আমফানের পর এবার ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, মিলবে ক্ষতিপূরণ?

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর। ইয়াসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রবিবারই সাত সদস্যের এই দল বাংলায় আসছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের এক যুগ্ম সচিব। থাকবেন কৃষি এবং খাদ্য দফতরের আধিকারিকরাও। পরিদর্শন সেরে বুধবার তাঁদের দিল্লি ফেরার কথা।

জানা গিয়েছে, কেন্দ্রীয় দলটি দু’ভাগে ভাগ হয়ে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে যাবে। দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা-সহ ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় দল যাবে বলে ইতিমধ্যেই রাজ্য সরকারকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় দল ওই সব ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে দেখবেন। এরপর মঙ্গলবার তারা রাজ্য সরকারের সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবে। অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন।

আরও পড়ুন-পাওনা ৫ হাজার কোটি দ্রুত মেটান, নির্মলাকে কড়া চিঠি অমিতের

উল্লেখ্য, কেন্দ্রীয় দল রাজ্যে আসলেও রাজ্য সরকার তাঁদের গুরুত্ব দিতে নারাজ। কারণ ২০২০-র আমফানের পর কেন্দ্রীয় দল রাজ্যে এসেছিল। তাঁদের কাছে ক্ষয়ক্ষতির রিপোর্ট দিয়েছিল রাজ্য সরকার। পুনর্গঠনের জন্য ৩৫ হাজার কোটি টাকার প্যাকেজও চাওয়া হয়। পাওয়া যায়নি। পরে রাজ্য সরকার কেন্দ্রের কাছে আর্জি জানায়, অন্তত ৭ হাজার কোটি টাকা দেওয়া হোক। কিন্তু এক টাকাও কেন্দ্র দেয়নি বলে অভিযোগ। তাই এবারও কতটা কী ক্ষতিপূরণ মিলবে তা নিয়ে দ্বন্দে রাজ্য সরকার।

Advt

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...