Thursday, June 4, 2026

পাওনা ৫ হাজার কোটি দ্রুত মেটান, নির্মলাকে কড়া চিঠি অমিতের

Date:

Share post:

কেন্দ্রের কাছে বাংলার বকেয়া অর্থ চেয়ে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে (Central Finance Minister) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী (State Finance Minister) অমিত মিত্র (Amit Mitra)। পশ্চিমবঙ্গের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব দিয়ে দিন, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Shitaraman) কড়া চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে জিএসটির (GST) ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও অন্তত ৫ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন অমিত মিত্র।

একদিকে করোনা মহামারি, গোদের উপর বিষ ফোঁড়ার মতো অন্যদিকে ইয়াস ঘূর্ণিঝড়ে ফলে বিপর্যয়। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পরিষেবায় অর্থের প্রয়োজন। রাজ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, কিন্তু কেন্দ্র পাওনা টাকা আটকে রাখায় রাজ্যের পক্ষে সেই কাজে গতি আনতে প্রবল আর্থিক সংকটের মুখে পড়ছে।

এবার কেন্দ্রের কাছে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে সরব হলেন অমিত মিত্র। কেন গত ১০ মাস (২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি) রাজ্যকে তার পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে তিনি বলেছেন, “প্রাপ্য ৪ হাজার ৯১১ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিন।” পাশাপাশি চিঠিতে তিনি উল্লেখ করেন, তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছিল কেন্দ্র। তারপরই বিশ্বব্যাপী মহামারী এসেছে। ফলে জিএসটি ক্ষতিপূরণের বিষয়টি হিসেব মতো পাঁচ বছরে স্থিতিশীল হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০২২ সালের জুলাই মাসের পরেও আরও অন্তত ৫ বছর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক।

Advt

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...