Friday, June 26, 2026

মালদহের গঙ্গায় ভাসছে মৃতদেহ, তুমুল চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

গঙ্গায় মৃতদেহ ভেসে থাকার ঘটনা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদহ ভূতনি থানা কোশি ঘাট এলাকায়। শনিবার দুপুর নাগাদ আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় এই দেহ ভেসে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এলাকাবাসীর অনুমান, দেহ হতে পারে ভিন রাজ্যের করোনা আক্রান্তের। তৎপর প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই ঘটনাস্থলে দেহ উদ্ধার করতে তৎপরতা দেখাচ্ছে ভূতনি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ দুটি দেহ গঙ্গা নদীতে ভেসে আসতে দেখেন তারা। তবে একটি দেহ ভেসে চলে গেলেও অপর একটি দেহ আটকে যায় নদীর কিনারায়। এর পরে ঘটনাস্থলে পৌঁছয় ভূতনি থানার পুলিশ সহ এলাকার বিভিন্ন প্রান্তের মানুষ।

আরও পড়ুন-এক ব্যক্তি এক পদ চালু: ভার্চুয়াল মেগা শীর্ষ বৈঠকে ঘোষণা মমতার

মালদহের ঠিক পাশে রাজ্যই বিহার। সেখান থেকে দেহগুলি ভেসে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। করোনাকালে মৃতদের দেহ সৎকার করতে না পারার ফলে বিহার এবং উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে একের পর এক দেহ ভাসিয়ে দেওয়া হয় নদীতে। এর মধ্যে উত্তরপ্রদেশে ঘটনার ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে যায়। ওই ঘটনার সঙ্গে ভূতনির চরে দেহ উদ্ধারের যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেই জানিয়েছে মাণিকচক ব্লক প্রশাসন।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...