Friday, June 26, 2026

এক ব্যক্তি এক পদ চালু: ভার্চুয়াল মেগা শীর্ষ বৈঠকে ঘোষণা মমতার

Date:

Share post:

তৃণমূলের মেগা শীর্ষ বৈঠকে এক ব্যক্তি এক পদ চালুর কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পূর্বনির্ধারিত সূত্রের মতোই শনিবার প্রথমে তৃণমূল কংগ্রেসের (Tmc) ওয়ার্কিং কমিটির বৈঠক (Working Committee) হয়। এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই বৈঠক শুরু হয় ভার্চুয়াল মেগা শীর্ষ বৈঠক।

সেই বৈঠকে এক ব্যক্তি এক পদ চালুর কথা ঘোষণা করেন মমতা। জানান, দলে রদবদল শুরু হয়েছে। একমাস ধরে এই প্রক্রিয়া চলবে।

তৃণমূল সুপ্রিমো বলেন,

• মানুষ আগে, দল পরে, ব্যক্তি আরও পরে

• দুয়ারে ত্রাণ সরকার করবে, রাজনৈতিক হস্তক্ষেপ নয়। নালিশ শুনতে যেন না পাই

• মন্ত্রীরা গাড়িতে লাল আলো বন্ধ করুন, নীল আলো লাগান

• জেলায় জেলায় টাকা তোলার অভিযোগ যেন না আসে

• বিজেপি তোলাবাজ, আমাদের বদনাম করে। সাবধান হোন

• ভ্যাকসিনে কেন্দ্র বঞ্চনা করছে, রাজ্য ভালো কাজ করছে

এর পাশাপাশি ইয়াসের সময়ের কথা মাথায় রেখে,  ১১ ও ২৬ জুন ভরা কোটালে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড এবং ইয়াস আক্রান্ত মানুষের পাশে দলীয় নেতৃত্বকে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ফেসবুকে ‘আজেবাজে’ পোস্ট না করার নির্দেশ।

আরও পড়ুন:তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল, দফায় দফায় উত্তেজনা, আহত ৩ পুলিশকর্মী

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...