Saturday, March 14, 2026

দূষণ রুখতে পেট্রোলের সঙ্গে মেশানো হবে ইথানল, বিশ্ব পরিবেশ দিবসের বার্তা মোদির

Date:

Share post:

পরিবেশ দূষণ এক গুরুতর সমস্যা আগামী বিশ্বের জন্য। আর এই বিষয়টি বিশ্বের বাকি দেশগুলোর পাশাপাশি ভালই বোঝে ভারত। শনিবার বিশ্ব পরিবেশ দিবস(World environment day) উপলক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানেই দূষণ রুখতে একাধিক পদক্ষেপের বার্তা দিলেন তিনি। এদিনের অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে ইথানলের(ethanol) সংমিশ্রণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী দিনে ভারত ইথানলের ব্যবহারের ওপর আরও জোর দেবেন বলে জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত আরও একটি বড় পদক্ষেপ নিল। ইথানল সেক্টরের উন্নতির বিস্তারিত পথ নির্দেশিকা আজ প্রকাশ করা হয়েছে। অথচ আজ থেকে ৭-৮ বছর আগে ইথানল নিয়ে দেশে সেভাবে চর্চাই হত না। কিন্তু ইথানল একবিংশ শতাব্দীর ভারতের অন্যতম অগ্রগণ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ ইথানলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় সুফল পাচ্ছেন দেশের কৃষকরা। পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভারত এমন একটা রাস্তা বেছে নিয়েছে যার মাধ্যমে পরিবেশবিজ্ঞান ও অর্থনীতি একসঙ্গে এগিয়ে যেতে পারে। পরিবেশকে রক্ষা করতে গেলে যে উন্নয়নের কাজকে আটকে রাখার প্রয়োজন পড়ে না তা প্রমাণ করে ভারত গোটা বিশ্বের কাছেই দৃষ্টান্ত স্থাপন করেছে।’

আরও পড়ুন:এক ব্যক্তি এক পদ চালু: ভার্চুয়াল মেগা শীর্ষ বৈঠকে ঘোষণা মমতার

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যৌথ উদ্যোগে আজ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানের শুরুতে কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পেট্রোলের সঙ্গে ইথানলের সংমিশ্রণ ও বায়োগ্যাস সংক্রান্ত আলোচনা হয় সেখানে। এছাড়া এই অনুষ্ঠান থেকেই পুনের তিনটি জায়গায় ই-১০০ বিতরণ স্টেশনের পাইলট প্রোজেক্টের সূচনা করেন মোদী। এই স্টেশনগুলির মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় ইথানল সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।

Advt

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...