Sunday, February 22, 2026

পাওনা ৫ হাজার কোটি দ্রুত মেটান, নির্মলাকে কড়া চিঠি অমিতের

Date:

Share post:

কেন্দ্রের কাছে বাংলার বকেয়া অর্থ চেয়ে ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে (Central Finance Minister) চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী (State Finance Minister) অমিত মিত্র (Amit Mitra)। পশ্চিমবঙ্গের পাওনা প্রায় ৫ হাজার কোটি টাকা যত দ্রুত সম্ভব দিয়ে দিন, এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে (Nirmala Shitaraman) কড়া চিঠি দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। একইসঙ্গে জিএসটির (GST) ক্ষতিপূরণ পাওয়ার সময়সীমা আরও অন্তত ৫ বছর বাড়ানোর দাবি জানিয়েছেন অমিত মিত্র।

একদিকে করোনা মহামারি, গোদের উপর বিষ ফোঁড়ার মতো অন্যদিকে ইয়াস ঘূর্ণিঝড়ে ফলে বিপর্যয়। এই কঠিন পরিস্থিতিতে মানুষের পরিষেবায় অর্থের প্রয়োজন। রাজ্য নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দিচ্ছে ঠিকই, কিন্তু কেন্দ্র পাওনা টাকা আটকে রাখায় রাজ্যের পক্ষে সেই কাজে গতি আন

তে প্রবল আর্থিক সংকটের মুখে পড়ছে।

এবার কেন্দ্রের কাছে রাজ্যের আর্থিক পাওনা নিয়ে সরব হলেন অমিত মিত্র। কেন গত ১০ মাস (২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের জানুয়ারি) রাজ্যকে তার পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার অর্থমন্ত্রী। নির্মলা সীতারামনকে চিঠি দিয়ে তিনি বলেছেন, “প্রাপ্য ৪ হাজার ৯১১ কোটি টাকা দ্রুত মিটিয়ে দিন।” পাশাপাশি চিঠিতে তিনি উল্লেখ করেন, তাড়াহুড়ো করে জিএসটি চালু করেছিল কেন্দ্র। তারপরই বিশ্বব্যাপী মহামারী এসেছে। ফলে জিএসটি ক্ষতিপূরণের বিষয়টি হিসেব মতো পাঁচ বছরে স্থিতিশীল হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ২০২২ সালের জুলাই মাসের পরেও আরও অন্তত ৫ বছর জিএসটি ক্ষতিপূরণের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...