Tuesday, June 23, 2026

বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ব্রাজিল

Date:

Share post:

বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্বের (world cup qualifiers) ম‍্যাচে দুরন্ত জয় পেল ব্রাজিল(brazil)। শুক্রবার রাতে তারা হারাল ইকুয়েডরকে (ecuador )। ম‍্যাচের ফলাফল ২-০। সেলেকাওদের হয়ে এদিন গোল দুটি করেন রিচার্লিসন এবং নেইমার।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় ব্রাজিল। প্রথমার্ধে একাধিকবার আক্রমণে গেলেও, ইকুয়েডরের ডিফেন্স ভেঙে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হন নেইমাররা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় সেলেকাওরা। ম‍্যাচের ৬৫ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে সাম্বার দেশকে এগিয়ে দেন নেইমার। ম‍্যাচের অতিরিক্ত সময়ে বক্সের মধ‍্যে ফাউল হন গ‍্যাব্রিয়েল জেসুস। আর সেই কারণে পেনাল্টি পায় ব্রাজিল। আর সেই সুযোগকে কাজে লাগাতে একটুও ব‍্যর্থ হননি নেইমার।

এই জয়ের ফলে বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্বে প্রতিটি ম‍্যাচ জিতে শীর্ষ স্থানেই ব্রাজিল। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্তিনা। তৃতীয় স্থানে রয়েছে ইকুয়েডর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...