Wednesday, June 24, 2026

রাষ্ট্রীয় মর্যাদায় ময়ূরের শেষকৃত্য সম্পন্ন! কোথায় জানেন?

Date:

Share post:

রাষ্ট্রীয় মর্যাদায়(State Dignity) দুর্ঘটনায় (Accident) মৃত্যু হওয়া এক ময়ূরের (Peacock) শেষকৃত্য (Funeral) সম্পন্ন হতে চলেছে। আজ, শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে ওই ময়ূরের। গতকাল, শুক্রবার শতাব্দী এক্সপ্রেসে (Shatabdi Express) দুর্ভাগ্যজনকভাবে কাটা পড়ে ভারতের এই জাতীয় পাখীটি (National Bird)। ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়া রেল স্টেশনের (Etawaya Railway Station)। ঘটনার পর ওই স্টেশনে প্রায় মিনিট তিনেক দাঁড়িয়ে থাকে ট্রেনটিও। পাখীটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে স্টেশন চত্ত্বরে।

এরপর খবর পেয়ে সেখানে আসে রেল পুলিশ। তাঁরা খুব যত্নের সঙ্গে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। এরপরই ময়ূরটির মৃতদেহ মুড়ে দেওয়া হয় জাতীয় পতাকায়। জানা গিয়েছে, আজ জাতীয় মর্যাদায় ময়ূরটির শেষকৃত্য সম্পন্ন করবে বন দফতর। তবে, ময়ূরকে জাতীয় পতাকায় মুড়ে সম্মান প্রদর্শন দেশে এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে দিল্লি হাইকোর্টের কাছে একটি ময়ূরের মৃত্যু হয়েছিল। সেই পাখিটিরও এইভাবেই জাতীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করেছিল দিল্লি পুলিশ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...