Monday, March 16, 2026

বিকেল হতেই রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়া, সঙ্গে স্বস্তির বৃষ্টি

Date:

Share post:

গরমে জ্বালাপোড়া থেকে খানিকটা হলেও স্বস্তি। বিকেল হতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, কলকাতার বেশ কিছু জায়গা সহ বিভিন্ন জেলায়। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। আগামী শনি-রবিবার রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

১১ জুন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতায় সকাল থেকেই ছিল অস্বস্তিকর আবহাওয়া। বিকেল হতেই ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আবহাওয়া দফতরের ডেপুটি জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দু’দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ জুন অর্থাৎ আগামী সপ্তাহে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন-পিতৃবিয়োগ ‘সাইকেল গার্ল’ জ্যোতির, কিশোরীর পাশে প্রিয়াঙ্কা গান্ধী

ইতিমধ্যে কেরলে বর্ষা ঢুকে পড়েছে। ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে মৌসুমী বায়ু ঢুকবে বাংলা ও পার্শ্ববর্তী রাজ্যে। এরমধ্যে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় ঘেমে নেয়ে একশেষ হতে হচ্ছে কলকাতাবাসীকে। এই অস্বস্তিকর পরিবেশের মধ্যে অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বাংলায়।

Advt

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...