Saturday, April 4, 2026

উদাহরণ ডেনমার্কের ‘বারগেন’: মহিলা বাঙালি প্রধানমন্ত্রী আর ‘হ্যাশট্যাগদিদি’কে জুড়ছে সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগনেক্সটপিএমদিদি (#nextpmdidi)। আর ওয়েব সিরিজে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী ‘মিস বসু’। রাজনীতি-বিনোদনের মঞ্চে তুমুল ঝড়। মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) ও সামান্থা (Samantha) অভিনীত ‘ফ্যামিলি ম্যান টু’ মুক্তির আগে নানা বিতর্ক ছিল। নির্ধারিত দিনের আগেই মুক্তি পেয়েছে ফ্যামিলি ম্যান 2। নির্মাতাদের মতে, সিরিজটির শুটিং অনেক আগেই হয়ে গিয়েছিল। দ্বিতীয় সিজনের মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। অতিমারির জেরে তা পিছিয়ে যায় জুনে। কিন্তু মুক্তির পর চর্চার শীর্ষে একটি চরিত্র।

সিরিজে বাঙালি মহিলা প্রধানমন্ত্রী ‘মিস বসু’। যাঁকে পর্দায় দেখে চমকে উঠেছেন দর্শকরা। কারণ, পিএম বসুকে একেবারে তৃণমূল (Tmc) সুপ্রিমোর আদলে তৈরি করা। পোশাক, কথা বলার ধরণ, সীমা বিশ্বাসের চরিত্রায়ণ- দেখার পরই সোশ্যাল মিডিয়ায় এই জল্পনা উসকে দিয়েছে।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় ‘হ্যাশট্যাগনেক্সটপিএমদিদি’। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সময়ের পদক্ষেপ তাঁকে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকারের শক্তিশালী বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। শুধু তাই নয়, সর্বভারতীয় ক্ষেত্রেও অবিজেপি দলগুলির জোটের অন্যতম প্রধান মুখ হিসেবে জল্পনা উস্কে দিয়েছে। সেই জল্পনাকেই আরও একটু উস্কে দিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর মিস বসু।

আরও পড়ুন:পাওনা ৫ হাজার কোটি দ্রুত মেটান, নির্মলাকে কড়া চিঠি অমিতের

এই জল্পনার আরও একটা কারণ ডেনমার্কের ‘বারগেন’ সিরিজ। সেই সিরিজেও দেখানো হয়েছিল এক মহিলা প্রধানমন্ত্রীকে। আর তারপরেই সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হেলা সেমেট (Hela Semet)। ডেনমার্কের (Denmark) জনপ্রিয় এই সিরিজটি মুক্তি পায় 2010-এ। পরপর তিনটে সিটিজই রাজনৈতিক নাটকীয়তায় পরিপূর্ণ। ছিল সেখানকার প্রশাসন, সে দেশের সুপ্রিম কোর্ট, রাজনৈতিক টানাপোড়েন। সবমিলিয়ে জমজমাট কাহিনী ছিল বারগেনের। সেখানেও হেলার সঙ্গে মিল ছিল চরিত্রের। আর তারপরেই সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হেলা সেমেট। এর ফলেই ফ্যামিলি ম্যান 2 এবং মিস বসুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। মিস বসুর চরিত্রের চিত্রায়ন সীমা বিশ্বাসের (Sima Biswas) উপর করা হয়েছে তা একেবারেই দিদির আদলে বলে মনে করছেন অনেকেই। তার সঙ্গে জুড়ে গিয়েছে হ্যাশট্যাগ নেক্সটপিএমদিদি। তবে, সব মিলিয়ে ওয়েব সিরিজের জনপ্রিয়তায় খুশি আমাজন।

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...