Tuesday, June 16, 2026

সরকার ব্যস্ত ব্লু টিকের লড়াইয়ে, প্রাণে বাঁচতে আপনারা আত্মনির্ভর হোন: ফের কটাক্ষ রাহুলের

Date:

Share post:

করোনা সংকটের(coronavirus) জেরে বিধ্বস্ত গোটা দেশ। এই আবহেই টুইটারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের(central government) সংঘাত চরম আকার ধারণ করেছে। টুইটার থেকে ব্লুটিক(blue tick) উঠেছে দেশের উপরাষ্ট্রপতির পাশাপাশি আরএসএসের(RSS) শীর্ষ নেতৃত্বের। আর সেই ইস্যুকে হাতিয়ার করে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানালেন রাহুল গান্ধী(Rahul Gandhi)। কটাক্ষের সুরে জানালেন, সরকার ব্যস্ত ব্লু টিকের লড়াইয়ে। দেশবাসী যদি প্রাণে বাঁচতে চান তাহলে আত্মনির্ভর হোন।

আরও পড়ুন:বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া, মৃত এক জুটমিল কর্মী

রবিবার মোদি সরকারকে আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী টুইটারে লেখেন, ‘ব্লুটিকের জন্য মোদি সরকার লড়াই করছে। প্রাণ বাঁচাতে আপনাদের করোনা টিকা যদি প্রয়োজন হয় তাহলে আত্মনির্ভর হোন।’ উল্লেখ্য সম্প্রতি দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত সহ একাধিক আরএসএস নেতার অ্যাকাউন্ট থেকে ব্লুটিক সরিয়ে দেয় টুইটার। এরপরই জটিল আকার ধারণ করে পরিস্থিতি। নয়া ডিজিটাল নিয়ম অবিলম্বে লাগু করার নির্দেশ দিয়ে টুইটারকে চূড়ান্ত নোটিশ পাঠায় সরকার। করোনা পরিস্থিতিকে দেশবাসীর টিকাকরণ এর পরিবর্তে সরকারের এহেন কর্মকান্ডের পর মোদি সরকারকে তীব্র কটাক্ষ করলেন রাহুল।

Advt

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...