Tuesday, June 16, 2026

রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে উত্তরবঙ্গে ঢুকল বর্ষা

Date:

Share post:

হাঁসফাঁস গরম থেকে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে বাংলায় ঢুকল বর্ষা। মৌসম ভবন সূত্রের খবর, রবিবারই উওরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। এর জেরে উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা পৌঁছতে আরও দিন পাঁচেক অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে। যদিও রবিবার বিকেলে কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার আগামী ২-৩ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিকেল থেকে আগামী ১ থেকে ২ ঘণ্টা কলকাতা সহ হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়ায় সেখানে বর্ষার আগমন ঘটেছে। চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন হয়েছে। সাধারণত ৭ জুন রাজ্যে বর্ষার আগমন হয়। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, আগামী ১১ জুন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস দিয়েছেন। তার জেরে দক্ষিণবঙ্গেও বর্ষার আগমন হবে।

এদিকে গত দুয়েক ধরে উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিপাত হচ্ছিল। সব থেকে বেশি বৃষ্টি হচ্ছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এদিন দুপুরে আবহাওয়া দফতর থেকে সেখানে সরকারি ভাবে এবারের বর্ষার প্রবেশের কথা জানানো হয়েছে। বর্ষা ঢুকেছে বাগজোগরা পর্যন্ত। তবে সেখানে একদিন আগেই বর্ষা ঢুকেছে বলেও জানানো হয়েছে।

Advt

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...