Tuesday, June 16, 2026

রোজ বোল স্টেডিয়ামে বল হাতে নেমে পড়লেন জাদেজা

Date:

Share post:

তিন দিনের কড়া কোয়ারেন্টাইন পর্ব শেষ। আর তাই বল হাতে মাঠে নেমে পড়লেন রবীন্দ্র জাদেজা( ravindra jadeja)। সেই ছবি আবার নিজেরর টুইটারে পোস্ট করলেন তিনি। বিশ্ব টেস্ট চ‍‍্যাম্পিয়নশিপ ফাইনাল ( world test championship final) খেলতে গত ৩ জুন ইংল‍্যান্ড পৌঁছে গিয়েছে ভারতীয় দল(india team)। তারপর তিন দিনের কড়া কোয়ারেন্টাইনে ছিলেন বিরাট কোহলি(virat kohli), রোহিত শর্মারা( rohit sharma)। রবিবার তিন দিনের কড়া কোয়ারেন্টাইন পর্ব শেষ হল। আর শেষ হতেই বল নিয়ে সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে নেমে পড়লেন জাড্ডু। তিন দিন কোয়ারেন্টাইন কাটানোর পর, প্রতি ক্রিকেটার আলাদা ভাবে অনুশীলন করতে পারবেন। সেই নিয়ম মেনে ক্রিকেটাররা মাঠে নেমে গা ঘামাতে শুরু করে দিলেন।

এদিন টুইটারে একটি ছবি পোস্ট করে জাদেজা লেখেন,” সাউদাম্পটনের মাঠে প্রথম বার পা রাখলাম।”

গত ৩ জুন ইংল‍্যান্ডে পা দেওয়ার পর থেকে ৬ জুন পর্যন্ত  কড়া কোয়ারেন্টাইনে ছিল বিরাট কোহলির। যাকে বলে একেবারে ঘর বন্দি। এমনকি এই তিন দিন সতীর্থরা আড্ডা পর্যন্ত দিতে পারননি। এরপর ভারতীয় দলকে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে, তবে আগামী সাত দিন মাঠে নেমে অনুশীলন করতে পারবেন যশপ্রীত বুমরাহ, অজিঙ্ক রাহানেরা।

ভারতীয় দল কবে থেকে একসঙ্গে অনুশীলনে নামবে, তা নিয়ে স্পষ্ট বার্তা এসে পৌঁছায়নি ঋষভ পন্থ, ইশান্ত শর্মাদের কাছে। তবে শোনা যাচ্ছে আগামী রবিবার থেকে একসঙ্গে অনুশীলন করতে পারবেন বিরাট কোহলিরা।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে এগিয়ে বিরাট বাহিনী, বলছেন লক্ষণ, দিলীপ বেঙ্গসরকর

Advt

Related articles

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...