Tuesday, June 16, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে এগিয়ে বিরাট বাহিনী, বলছেন লক্ষণ, দিলীপ বেঙ্গসরকর

Date:

Share post:

১৮ জুন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে( World test championship final ) নিউজিল্যান্ডের ( New Zealand )বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল( india team) । অস্ট্রেলিয়া সিরিজ, ইংল‍্যান্ড সিরিজ জিতে এই মুহূর্তে আত্মবিশ্বাসী বিরাট কোহলির দল।  নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই লড়াইয়েও এগিয়ে থাকবে বিরাট বাহিনী। এমনটাই মনে করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ এবং দিলীপ বেঙ্গসরকর। লক্ষণের কথায়, দীর্ঘদিন ধরে ভাল ক্রিকেট খেলে যাওয়াই বিরাট কোহলির দলকে আত্মবিশ্বাস জোগাবে।

এদিন এক সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেন, “দুটো দলই ভাল। কিন্তু আমার মনে হয়, দীর্ঘদিন ধরে ভারত টেস্টে যেরকম খেলে আসছে সেটা বিচার করলে ওরাই এগিয়ে থাকবে। সামনে যা বাধা এসেছে সেটাই ওরা অতিক্রম করেছে। অস্ট্রেলিয়া সিরিজের দিকে ফিরলেই দেখতে পাবেন, দলে অনেক প্রতিভা রয়েছে এবং ব্যাটিং লাইন-আপে গভীরতা রয়েছে।”

অপরদিকে দিলীপ বেঙ্গসরকর বলেন, “ভারতীয় দলের প্রথম একদশ অনেক শক্তিশালী। তাই বিশ্ব টেস্ট ফাইনালে ভারতীয় দল এগিয়ে। কেন উইলিয়ামসনের কাছে ট্রেন্ট বোল্ট, টিম সাউদির মতো বিশ্বমানের জোরে বোলার আছে। কিন্তু একবার ভারতীয় দলের প্রথম একাদশের দিকে তাকিয়ে দেখুন। বিরাটের দলে এক থেকে এগারো, সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ব‍্যাটসম‍্যান থেকে বোলাররা। বিরাটের দলে একটা ভারসাম্য আছে। তাই এই টুর্নামেন্টে অবশ‍্যই এগিয়ে টিম ইন্ডিয়া।”

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল, জোকোভিচ

Advt

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...