Tuesday, June 16, 2026

গরু পাচারকাণ্ডে নয়া মোড়: প্রশান্ত মহাসাগরের বুকে এক দ্বীপরাষ্ট্রে বিনয়, দাবি সিবিআইয়ের

Date:

Share post:

গরু পাচারকাণ্ডে নয়া মোড়। অভিযুক্ত বিনয় মিশ্র (Binay Mishra) পাসপোর্ট (Passport) জমা দিয়ে লুকিয়ে রয়েছেন প্রশান্ত মহাসাগরের বুকে এক দ্বীপরাষ্ট্রে। এমনটাই দাবি সিবিআইয়ের (Cbi)। প্রাথমিক তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান ছিল, দুবাইতে (Dubai) গা ঢাকা দিয়ে রয়েছেন গরু পাচারকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত বিনয় মিশ্র। কিন্তু নয়া তথ্য অনুযায়ী, দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপরাষ্ট্রে নাকি আত্মগোপন করে রয়েছেন বিনয়।

সূত্রের খবর, কলকাতা থেকে পালিয়ে গত বছরের ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে নিজের ভারতীয় পাসপোর্ট জমা দেন এই অভিযুক্ত। সেখানেই তিনি জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু-র নাগরিকত্ব নিচ্ছেন তিনি। সেই কারণেই জমা দিচ্ছেন ভারতীয় পাসপোর্ট।

আরও পড়ুন:বিজেপির অন্দরেই ষড়যন্ত্র! হুগলিতে ছক কষেই দিলীপের বিরুদ্ধে বিক্ষোভ, প্রকাশ্যে অডিও টেপ

বিনয়কে ধরতে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন সিবিআই-র আধিকারিকরা।

প্রায় ৬ মাস ধরে বেপাত্তা কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে বিনয়ের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল। তাঁর বাড়ি সহ বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগেই বিনয় মিশ্রর রাসবিহারীর বাড়িও বাজেয়াপ্ত করে ইডি। বাকি সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।

Advt

Related articles

NEET-র প্রশ্ন ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ কেন্দ্রের, সাময়িক বন্ধ টেলিগ্রাম

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস নিয়ে তোলপাড় দেশ। এবার সেই ঝুঁকি এড়াতে বড় পদক্ষেপ সরকারের। ভারতে সাময়িকভাবে ব্যান করা...

বৃষ্টির পূর্বাভাসের মাঝেও কমছে না গরম, অতিভারী বর্ষণ পাহাড়ে!

বঙ্গে বর্ষার মরসুম (Monsoon Season) শুরু হলেও আবহাওয়ার মেজাজ দেখে সেটা বোঝার উপায় নেই। মঙ্গলবার জেলায় জেলায় বৃষ্টির...

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...