Tuesday, June 16, 2026

বোমাবাজিতে উত্তপ্ত ভাটপাড়া, মৃত এক জুটমিল কর্মী

Date:

Share post:

নির্বাচন পর্ব মিটলেও অশান্তি থামছে না ভাটপাড়ায়(Bhatpada)। রবিবার ফের একবার ব্যাপক বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া এলাকা। ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এলাকার সাংসদ অর্জুন সিং(Arjun Singh)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমাবাজি জেলের মৃত্যু হয়েছে জয়প্রকাশ যাদব নামে এক যুবকের। ওই যুবক স্থানীয় জুট মিল কর্মী। বোমার আঘাতে তার মাথার খুলি উড়ে যায় বলে জানা গেছে। ঘটনার সময় যুবকের মাও উপস্থিত ছিল সেখানে। বোমাবাজিতে গুরুতর আহত হয়েছেন তিনিও। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি ও তৃণমূল। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যান পর্যন্ত তিনি অভিযোগ করেন, তৃণমূলরাজে প্রকাশ্যে গুন্ডাগিরি চলছে মানুষ আর বাঁচতে পারবে না।

আরও পড়ুন:এটিএম জালিয়াতি কাণ্ডে কলকাতা পুলিশের বড়সড় সাফল্য: জালে ৪ অভিযুক্ত

পাল্টা গোটা ঘটনার জন্য অর্জুন সিং এর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূল। নৈহাটি তৃণমূল বিধায়ক পার্থও ভৌমিক বলেন, ‘বারাকপুরে তো তৃণমূল জিতেছে, সেখানে তো কিছু হয়নি। কিন্তু বিজেপি ভাটপাড়ায় জিতেছে বলে ওখানে রোজ অশান্তি হচ্ছে। অর্জুন সিংয়ের মস্তানি বেশিদিন চলবে না। শান্তি ফেরাতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি।’

Advt

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...