Tuesday, June 16, 2026

গুরুদায়িত্ব নিয়ে মহাসচিব পার্থকে প্রণাম করে এলেন অভিষেক

Date:

Share post:

দলের ভার্চুয়াল মহাবৈঠকে শনিবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে কাজে নামার আগে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম করতে যান অভিষেক। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান।

রবিবার দুপুর ১২টা ৪০ নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান অভিষেক। বেশ কিছুক্ষণ কথা হয় দু জনের মধ্যে। তবে কী বিষয়ে দু’ জনের মধ্যে কথা হয়েছে, স্বাভাবিক ভাবেই সে বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু জানায়নি।

আরও পড়ুন:গরু পাচারকাণ্ডে নয়া মোড়: প্রশান্ত মহাসাগরের বুকে এক দ্বীপরাষ্ট্রে বিনয়, দাবি সিবিআইয়ের

বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রচারে ঝড় তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আগামী দিনে জাতীয় স্তরে দল যাতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার জন্যই অভিষেককে গুরুদায়িত্ব দিয়েছেন দলনেত্রী। দায়িত্ব নেওয়ার পরের দিনই কাজে নেমে পড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...