Tuesday, June 16, 2026

এবার ভাটপাড়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে টুইট ধনকড়ের

Date:

Share post:

ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে টুইট (Twitte) করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। রবিবার, ভাটপাড়ায় এক জুটমিল শ্রমিককে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় জেপি যাদব (Jp Yadav) ওই তরুণের। এই নিয়ে রবিবার সন্ধেয় নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, “ভোট পরবর্তী হিংসা আরও একটি ২৫ বছরের তরুণের জীবন কেড়ে নিল। আজ বেলা সাড়ে ৩টে নাগাদ ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কয়লাডিপো মোড়ে বোমা হামলায় মৃত্যু হয় ওই তরুণের”। এরপরই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে ধনকড় লেখেন, “বাংলায় যেখানে আগুন জ্বলছে, সেখানে আগুন নেভাতে রাজ্যে পুলিশের কোনও উদ্যোগ নজরে আসছে না”। টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) এবং রাজ্য পুলিশকেও ট্যাগ করেন রাজ্যপাল।

রবিবার, সকাল থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক টুইট করেন ধনকড়। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি জানতে সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrisna Dwibedi) তলব করেছেন রাজ্যপাল।

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাজ্যপালের পরপর টুইট নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, সকাল থেকে উঠে টুইট না করলে রাজ্যপালের উইথড্রল সিনড্রোম হয়। রাজ্য ভ্যাকসিন পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না। অথচ তাই নিয়ে রাজ্যপালকে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। বিজেপি নেতার মত আচরণ করছেন ধনকড়।

আরও পড়ুন- ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখল কেন্দ্রীয় প্রতিনিধি দল

Advt

 

Related articles

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...