Tuesday, June 23, 2026

ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখল কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

রাজ্যে ইয়াসের(Yaas) জেরে ক্ষয়ক্ষতির হিসাব নিতে প্রতিনিধি দল আসার কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী রবিবার রাত ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে(Kolkata airport) এসে পৌঁছল সাত সদস্যের প্রতিনিধি দল(Central observer team)। যে দলে রযেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব সহ অন্যান্য আধিকারিকরা।

জানা গিয়েছে, ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য বেশ ৩টি দলে ভাগ হয়ে আগামীকাল সোমবার হাওড়া ডুমুর জোলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে একটি দল যাবে পাথরপ্রতিমা। দ্বিতীয় দল যাবে গোসাবা এবং তৃতীয়টি সড়ক পথে যাবে দিঘা। তিন দিনের এই সফরে সমস্ত এলাকা ঘুরে দেখে দিল্লি ফিরে যাওয়ার আগে নবান্নে সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন এই প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন:আর্থিক দুর্নীতি মামলা: শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের ৭ দিনের পুলিশ হেফাজত

প্রসঙ্গত ঘূর্ণিঝড় ইয়াসের জেরে বাঁধ ভেঙে বেহাল দশা রাজ্যের সমুদ্র উপকূলবর্তী ও নদী তীরবর্তী অঞ্চলগুলির। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ২৪ পরগনা এলাকায়। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ। ঘূর্ণিঝড়ের পর বাংলার জন্য ৪০০ কোটি টাকা অনুদান ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে জানিয়ে দেওয়া হয় ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি পরিদর্শনের জন্য আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই দলের তরফে রিপোর্ট পেশ করার পর ক্ষতিপূরণের টাকা পাবে রাজ্য সরকার। অবশেষে রবিবার সন্ধ্যায় রাজ্যে পা রাখল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Advt

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...