Tuesday, June 16, 2026

বনদফতরের উদ্বেগ বাড়িয়ে নিখোঁজ সুন্দরবনের রেডিও কলার পরানো বাঘ

Date:

Share post:

শেষবার সিগন্যাল পাওয়া গিয়েছিল ১১ মে বাংলাদেশের(Bangladesh) তালপট্টির জঙ্গলে। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছে না বাঘটির। নেই কোনও সিগন্যাল। ফলে কোথায় এবং কী অবস্থায় রয়েছে সে, আদৌ বেঁচে আছে? নাকি মারা গেছে? তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্যে বনদপ্তর(Forest Department)।

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের(Royal Bengal tiger) গতিবিধি জানতে গত ২০২০ সালের ২৮ ডিসেম্বর হরিখালি বিটের হরিণভাঙা জঙ্গলে সাত বছর বয়সি একটি পুরুষ বাঘের গলায় রেডিও কলার পরায় বনদপ্তর। রাজ্যের বনদপ্তরকে অত্যাধুনিক মানের এই রেডিও কলারটি সরবরাহ করে ডব্লুডব্লুএফ ইন্ডিয়া। মূলত সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের জীবনহানির আশঙ্কা করেই বাঘের গলায় রেডিও কলার পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হঠাৎ সেখান থেকে সিগনাল আসা বন্ধ হয়ে গিয়েছে। তাতেই বেড়েছে দুশ্চিন্তা। রেডিও কলার ছিড়ে গিয়েছে? নাকি নষ্ট হয়ে গিয়েছে? তা নিয়েই এখন নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:কায়া আছে ছায়া নেই, বারবেলাতেই উধাও ছায়া

বনদফতরের সূত্রে জানা গিয়েছে, মার্কিন প্রযুক্তিতে তৈরি এই রেডিও কলার মূলত দুই থেকে তিন বছর কার্যকর থাকে। তবে সুন্দরবনের নোনা জলের কারণে এটি দেড় বছর পর্যন্ত কার্যকর থাকবে বলে আশা করা হয়েছিল। অনুমান করা হচ্ছে নোনা জলের কারণে বা নদী খাটিতে সাঁতার কাটার কারণে এটি নষ্ট হয়েছে কিংবা গলা থেকে কোনওভাবে খুলে গিয়েছে। তবে ঘটনা যাই হোক আপাতত বাঘটির হদিশ পেতেই মরিয়া বনদপ্তর। জানিয়ে রাখি, ভারতীয় বাঘ বাংলাদেশে ঢুকে পড়া কোন নতুন বিষয় নয়। জঙ্গলের মধ্যে কোনরকম বেড়া না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে অবাধ যাতায়াত রয়েছে বন্যপ্রাণীদের।

Advt

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...