Saturday, April 4, 2026

রাজনৈতিক ফায়দা নেই বলেই উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় চুপ! অগ্নিমিত্রাকে তুলোধনা নুসরতের

Date:

Share post:

বাংলায় নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি প্রভৃতি ঘটনা নিয়ে বরাবরই সরব বিজেপি (BJP) মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এখন তিনি আসানসোল দক্ষিণের (Asansol South) বিধায়কও (MLA) বটে। যিনি বাংলায় ভোটের আগে “ডাবল ইঞ্জিন” (Double Engine) সরকারের পক্ষে জোর সওয়াল তুলেছিলেন। কিন্তু সেই ডাবল ইঞ্জিন রাজ্যে মহিলাদের উপর ধারাবাহিক অত্যাচার নিয়ে মুখে টু শব্দটি পর্যন্ত নেই অগ্নিমিত্রার। সেই বিষয়টিকেই তুলে ধরে মহিলা মোর্চা সভানেত্রীকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusraat Jahan)।

যোগী রাজ্য উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের গণধর্ষণের শিকার এক তরুণী। টুইটে এই ঘটনায় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের ভিডিও শেয়ার করেছেন নুসরত। এবং তিনি প্রশ্ন তোলেন, কেন এ বিষয়ে এখনও পর্যন্ত অগ্নিমিত্রা পল কোনও প্রশ্ন তুলছেন না।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বরেলি জেলায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বন্ধুদের সঙ্গে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। তখন একদল দুষ্কৃতী তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। তরুণীর সঙ্গীদের মারধর এলাকাকে ঘটনাস্থল থেকে পাঠিয়ে দেওয়ার পর তাকে তুলে চাষের জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার প্রসঙ্গ তুলেই তৃণমূলের তারকা সাংসদ লেখেন, “করোনা মহামারী মোকাবিলায় উত্তরপ্রদেশের অবস্থা শোচনীয়। মহিলাদের নিরাপত্তা ব্যবস্থাও উচ্ছন্নে গিয়েছে। আমি ভাবছি, কেন অগ্নিমিত্রা পল এ বিষয়ে এখনও মুখ খুলেছেন না। প্রতিবাদ করছেন না। কোনও ঘটনায় রাজনীতির রং চড়ানোর সম্ভাবনা থাকলেই কি তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়? লজ্জার!” যদিও অগ্নিমিত্রার তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-করোনা আক্রান্ত জেলবন্দি স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...