Tuesday, June 23, 2026

হ্যারি-মেগানের দ্বিতীয় সন্তানের জন্ম, মেয়ের নাম ‘লিলি’

Date:

Share post:

ছেলের পর এবার মেয়ে। ব্রিটিশ রাজকুমার হ্যারি (Harry) ও তাঁর স্ত্রী মেগানের (Meghan) দ্বিতীয় সন্তান জন্ম নিল আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে। হ্যারি-মেগানের কন্যাসন্তানের (child daughter) সংক্ষিপ্ত নাম ‘লিলি’। ডিউক ও ডাচেস অব সাসেক্স হ্যারি-মেগান জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে মেয়ে হয়েছে তাঁদের। মা এবং প্রায় সাড়ে ৩ কিলোগ্রাম ওজনের শিশু— দু’জনেই সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন হ্যারি।

ভক্তদের উদ্দেশে একটি বিবৃতিতে মেয়ের নামও জানিয়ে দিয়েছেন দম্পতি। কন্যার নাম: লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর। যদিও এতবড় নাম দেওয়া হলেও মেয়েকে লিলি বলেই ডাকা হবে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছেন হ্যারি-মেগান।

 

তাৎপর্যপূর্ণভাবে, ওয়েলসের প্রয়াত রাজকুমারী তথা হ্যারির মা ডায়ানার নামও নিজের মেয়ের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন হ্যারি। ২০১৮ সালের ১৯ মে হ্যারি-মেগানের বিয়ে হয়। পরের বছর ৬ মে তাঁদের প্রথম সন্তান ও পুত্র আর্চির জন্ম হয়। এরপরই পরিবারের সঙ্গে দূরত্বের পরিপ্রেক্ষিতে রাজকীয় উপাধি ত্যাগের ঘোষণা করে ব্রিটেন ছেড়ে মার্কিন মুলুকে এসে থাকতে শুরু করেন এই দম্পতি।

আরও পড়ুন- এবার ভাটপাড়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে টুইট ধনকড়ের

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...