Saturday, June 27, 2026

ইয়াস দুর্গতদের প্রয়োজনে “প্রয়োজন”

Date:

Share post:

ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ছন্নছাড়া বহু গ্রাম। দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এল “প্রয়োজন”। নিউটাউনের একদল তরুণ-তরুণী তাদের প্রয়াসের নাম দিয়েছে “প্রয়োজন”। বিগত চার বছর ধরে আমফান, ফণির মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে দুর্গাপুজো, শীত এমনকি করোনা পরিস্থিতিতে “প্রয়োজন” পাশে দাঁড়িয়েছে বহু অসহায় মানুষের পাশে।

আজ, রবিবার, ইয়াসে ক্ষতিগ্রস্ত দিঘা উপকূলবর্তী খেজুড়ি, বাসুরিয়া, তালসারি, শংকরপুর, তাজপুর অঞ্চলের প্রায় ৩৫০ জন মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলো “প্রয়োজন”।

রাজকুমার, মিশ্রা, বাসুদেব, ঋত্বিক, ডাঃ পার্থ সারথিদের হাত দিয়ে ইয়াস দুর্গতদের হাতে পৌঁছলো চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুড়ো দুধ, বিস্কুট, ছাতু, মুড়ি, সোয়াবিন, লজেন্স, সাবান, বিচিং পাউডার, প্রয়োজনীয় ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এমন দূর্দিনে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে বেশ খুশি দর্গতরাও। “প্রয়োজন”-এর সহ-সভাপতি অঞ্জলি ব্যানার্জী জানান- “২০১৮ তে আমি আর রাজকুমার (সভাপতি, “প্রয়োজন”) মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করে মানুষের প্রয়োজনে নিজেদের ব্রতী করার অঙ্গীকার নিয়েছিলাম। পরে আমাদের এই প্রয়াসের আরো শ্রীবৃদ্ধি ঘটে, আমাদের সাথে সহযোগিতায় এগিয়ে আসে অনেকে, তাদেরকে সাথে নিয়ে আমরা এভাবেই এগিয়ে চলেছি, আগামী দিনে আরো মানুষের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে চাই, তাদের প্রয়োজনে “প্রয়োজন” সবসময় পাশে থাকতে চায়।”

আরও পড়ুন- সরকার ব্যস্ত ব্লু টিকের লড়াইয়ে, প্রাণে বাঁচতে আপনারা আত্মনির্ভর হোন: ফের কটাক্ষ রাহুলের

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...