Monday, April 13, 2026

‘অর্থনীতি ছাড়া সবেতে নাক গলাচ্ছেন অমর্ত্য’, স্কিৎজোফ্রেনিয়ার পাল্টা তোপ তথাগতর

Date:

Share post:

‘কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধির লক্ষণ। স্কিৎজোফ্রেনিয়া রোগে আক্রান্ত মোদি সরকার(Modi government)।’ সম্প্রতি করোনা মোকাবিলায় মোদি সরকারের ব্যর্থতাকে হাতিয়ার করে এভাবেই আক্রমণ শানিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Amartya Sen)। এবার পাল্টা টুইট করে অমর্ত্য সেনকে একহাত নিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়(Tathagata Roy)। অভিযোগ তুললেন নিজের বিষয় ছাড়া সবকিছুতে নাক গলাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ।

করোনা মোকাবিলায় মোদি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রবিবার অমর্ত্য সেনের ট্যুইটের পর সোমবার পাল্টা তোপ দাগলেন তথাগত। টুইটারে তিনি লেখেন, “নিজের বিষয় ছাড়া অন্য সবেতে নাক গলাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। এখন উনি মনোবিজ্ঞান নিয়েও কথা বলছেন। উনি মোদিজীর মধ্যে স্কিৎজোফ্রেনিয়া রোগের লক্ষণ দেখতে পেয়েছেন। অর্থনীতিতে পন্ডিত সব সমস্যা মেটাতে পারবেন এমন ভাবায় কোনো যুক্তি নেই। প্রয়োজনে ডক্টর ফ্রেডরিক হায়েতের পরামর্শ নিন এবং অর্থনীতিতেই নিজেকে আটকে রাখুন।”

আরও পড়ুন:মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন, এড়ালেন দিলীপের সঙ্গে বৈঠক, সৌমিত্র দেখা করলেন মুকুলের সঙ্গে!

উল্লেখ্য, রবিবার করোনা মোকাবিলায় ব্যর্থ মোদি সরকারকে তোপ দেগে অমর্ত্য সেন বলেন, নিজের ক্ষমতা কতটা আছে সেটা না বুঝেই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। এমন একটা ভাব দেখিয়েছে যেন করোনা থেকে সারা বিশ্বকে ভারতই রক্ষা করবে। কাজ না করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা কম বুদ্ধি লক্ষণ। সেটাই ভারত করেছে। এটাই স্কিৎসোফ্রেনিয়া (Schizophrenia) বলে তীব্র কটাক্ষ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। তিনি আরো বলেন, দ্বিধাগ্রস্ত থাকায় উপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি মোদি সরকার। এর ফলে ভারতবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রভাব পড়েছে দেশের জীবন-জীবিকার উপর।

Advt

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...