Monday, April 6, 2026

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৩৬ জনের

Date:

Share post:

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সোমবার প্রাণ গেল অন্তত ৩৬ জনের। সিন্ধ প্রদেশে রেতি এবং দাহারকি স্টেশনের মাঝে একই লাইনে চলে আসে স্যার সইদ এক্সপ্রেস এবং মিলাট এক্সপ্রেস। মুখোমুখি সংঘর্ষ হয় কয়েকটি বগি লাইন থেকে নেমে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েক জনের মৃত্যু হয় বলে সকালেই খবর মেলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল স্যার সইদ এক্সপ্রেস। উল্টো দিকে করাচি থেকে সারগোধায় যাচ্ছিল মিলাট এক্সপ্রেসটি। লাইনের গন্ডগোলের কারণে মুখোমুখি চলে আসে ট্রেন দু’টি। সংঘর্ষে দু’টি ট্রেনের ১৩-১৪টি কামরা লাইন থেকে নেমে যায়। এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন।

 

খবর পেয়েই উদ্ধার কাজে নামানো হয় কয়েকটি দলকে। ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক রিলিফ ট্রেন। দুর্ঘটনাস্থলের কাছাকাছি সব হাসপাতালকে হাইঅ্যালার্টে রাখা হয়েছে। সব নার্স ও চিকিৎসকদের কাজে যোগ দিতে বলা হয়েছে প্রশাসনের তরফে। আহতদের চিকিৎসা চলছে ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুরের হাসপাতালে। ঘোটকির পুলিশ কমিশনার জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনা হল তার তদন্ত চলছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...