Friday, June 26, 2026

ভ্যাকসিন নষ্ট হলে করোনা টিকা প্রাপ্তি কমবে, রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা কেন্দ্রের

Date:

Share post:

ভ্যাকসিন নষ্ট হওয়া নিয়ে আরও কড়া কেন্দ্র। করোনাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিন না পাওয়ার এমন অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বেশ কিছু রাজ্যের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন নষ্টের অভিযোগ উঠছে। তাই রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা দিচ্ছে কেন্দ্র।

করোনা প্রতিষেধক নষ্টের প্রভাব পড়বে রাজ্যগুলির ভ্যাকসিন প্রাপ্তির উপর। সোমবার এমনটাই জানিয়ে দিল কেন্দ্র। সরকার স্পষ্ট জানিয়েছে, যে রাজ্য বেশি মাত্রায় ভ্যাকসিন নষ্ট করবে, সে রাজ্যের কাছে ভ্যাকসিনের প্রাপ্তি ততটাই কম হতে পারে।

দেশজুড়ে দেখা দিয়েছে ভ্যাকসিন সঙ্কট। একাধিক রাজ্যে টিকার জোগান অপর্যাপ্ত থাকার কারণে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাক্সিনেশন শুরুই করা যায়নি। অনেক জায়গায় আবার শুরু হলেও বন্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, ৪৫ ঊর্ধ্বদেরও সকলে ভ্যাকসিন পাচ্ছেন না। অথচ, এসবের মধ্যেও ভারতে প্রায় ৬.৩ শতাংশ করোনার টিকা নষ্ট হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। যা নিয়ে বহু রাজ্যের ওপর ক্ষুব্ধ কেন্দ্র।

আরও পড়ুন-কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়া পাত্র চাই ! অভিনব বিজ্ঞাপন ভাইরাল

কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, নষ্ট হওয়া ভ্যাকসিনের পরিমাণের তালিকায় সবার প্রথমে নাম রয়েছে ঝাড়খণ্ডের। কেন্দ্রের দাবি সেরাজ্যে মোট বরাদ্দের ৩৭.৩ শতাংশ টিকা নষ্ট হয়েছে। ছত্তিশগড়ে নষ্ট হয়েছে ৩০.২ শতাংশ ভ্যাকসিন। তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে নষ্ট হয়েছে ১৫.৫ শতাংশ। কাশ্মীরে ১০.৮ শতাংশ এবং মধ্যপ্রদেশে ১০.৭ শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়েছে। যদিও রাজ্যগুলি ভ্যাকসিন নষ্ট হওয়ার কথা মেনে নিতে নারাজ।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...