Saturday, April 4, 2026

‘কোয়েসের পাপ বহন করছি’, ট্রান্সফার ব‍্যান প্রসঙ্গে বললেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার

Date:

Share post:

জনি অ‍্যাকোস্তার(johnny acosta)  বকেয়া টাকা না মেটানোর কারণে ফিফার( fifa) তরফ থেকে ট্রান্সফার ব‍্যানের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব( east bengal)। সোমবার ফিফার তরফ থেকে জানিয়েও দেওয়া হয় সেই কথা। এবার এই নিয়ে মঙ্গলবার  মুখ খুললেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার। বললেন কোয়েসের পাপ বহন করছি।

এদিন তিনি বলেন,” ইস্টবেঙ্গলের ওপর ফিফা-র ট্রান্সফার ব্যানের রে খবর প্রকাশ হয়েছে, এটি আজ  শ্রী সিমেন্ট আমাদের এই বিষয়ে জানিয়েছে। এই খবর সত্যি এবং আমরা অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেছি। আসলে আমারা কোয়েসের পাপ বহন করছি। ওরা একতরফা চুক্তি শেষ করেছিল। যেটার মান্যতা আমাদের ফিফাও দিচ্ছে না, এআইএফএফও দিচ্ছে না। এই একতরফা চুক্তিভঙ্গ নিয়েই আমরা চিন্তায় আছি।”

ঘটনার সূত্রপাত কোয়েসের আমলে। জনি অ‍্যাকোস্তা, কোলাডোসহ একধিক ফুটবলারের বকেয়া টাকা মেটানো না নিয়ে। বকেয়া বেতন না পেয়ে স্প‍্যানিস ফিজিক্যাল ট্রেনার কার্লোস নোডার, কোলাডোরা ফিফা এবং ফেডারেশনের দ্বারস্থ হয়। এই নিয়ে আগের ইনভেস্টর কোম্পানি কোয়েস (Quess), লাল-হলুদের সঙ্গে বিচ্ছেদের পর জানিয়ে দেয় , ফুটবলারদের বকেয়া বেতন মেটানোর কোনও দায়ভার তারা নেবে না।

সব নিয়ে চাপানউতোর লেগেই রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে। ইতিমধ্যেই বর্তমান ইনভেস্টোর কোম্পানি শ্রী সিমেন্ট জানিয়ে দিয়েছে, কোয়েস আমলের কোন দায়ভার তারা নেবে না।

আরও পড়ুন:আইএসএলে ভারতীয় খেলোয়াড়দের সংখ‍্যা বাড়িয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল এফএসডিএল

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...