Monday, June 8, 2026

আইএসএলে ভারতীয় খেলোয়াড়দের সংখ‍্যা বাড়িয়ে নতুন গাইডলাইন প্রকাশ করল এফএসডিএল

Date:

Share post:

২০২১-২২ মরশুম থেকে আইএসএলে ( Isl) প্রতিটি দলের প্রথম একাদশে ভারতীয় খেলোয়াড়দের সংখ‍্যা বাড়াল এফএসডিএল( Fsdl)। ছয় ফুটবলারের জায়গায় এবার থেকে প্রথম একাদশে থাকবে সাত ফুটবলার। মঙ্গলবার এমনটাই জানাল এফএসডিএল। এরফলে ২০২১-২২ মরশুমে চার বিদেশি নিয়ে মাঠে নামতে পারবে দল গুলো।

শুধু ভারতীয় ফুটবলার খেলোয়াড়দের সংখ‍্যা বাড়ানো নয়, উঠতি খেলোয়াড়দের বিষয় নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ। এফএসডিএলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি ক্লাবকে অন্তত চারজন ডেভেলপমেন্ট খেলোয়াড় নিতে হবে। আর এর মধ্যে দু’জনকে অবশ্যই ম‍্যাচের স্কোয়াডে রাখতে হবে। আগামী প্রজন্মে খেলোয়াড় তুলে ধরতেই এই সিধান্ত।

এদিকে প্রতিটি দল মোট ছয় বিদেশিকে সই করাতে পারবে। যার মধ‍্যে চারজন মাঠে নামতে পারবেন। এই চার বিদেশির মধ‍্যে আবার একজনকে অবশ্যই এএফসির সদস‍্যভুক্ত দেশের খেলোয়াড় হতে হবে।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করল আইসিসি

Advt

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...