Monday, April 6, 2026

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পর ২০ দিনের ছুটি পেতে চলেছেন কোহলিরা

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের ( World test championship final )পর ২০ দিনের ছুটি পেতে চলেছে ভারতীয় দল( india team)। সংবাদ সংস্থাকে এক বিসিসিআই(bcci) কর্তা বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলার পর ছুটি নেবেন বিরাট কোহলি( virat kohli), রোহিত শর্মারা( rohit sharma)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পরই  ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনাল আর ইংল‍্যান্ড সিরিজের মাঝে বেশ কিছু দিনের ব্যবধান রয়েছে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হওয়ার পর ২০ দিনের ছুটি পেতে চলেছেন কোহলিরা। ক্রিকেটারদের মানসিক শান্তি দেওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় বোর্ড।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে ম‍‍্যাচের সিরিজ  খেলবে ভারত। সেই লম্বা সিরিজের আগে নিজেদের মানসিক ভাবে চাঙ্গা করার জন্যই কোহলিদের কিছু দিনের জন্য জৈব সুরক্ষা বলয়ের বাইরে রাখতে চাইছে বোর্ড।  তবে ১৪ জুলাই ফের ঢুকে পড়তে হবে সুরক্ষা বলয়ের মধ্যে।

এদিন এক সংবাদ সংস্থাকে বোর্ডের এক কর্তা বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল খেলার পর ২৪ জুন থেকে ছুটি নেবে ভারতীয় দল। ১৪ জুলাই আবার ফিরে আসবে ক্রিকেটাররা। ৪ আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ।

আরও পড়ুন:আক্রমণের আশঙ্কা, সুশীলের বিরুদ্ধে সাক্ষীদাতাদের সুরক্ষার ব‍্যবস্থা দিল্লি পুলিশের

Advt

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...