Tuesday, March 24, 2026

দিলীপ ঘোষকে না জানিয়েই তিনি দিল্লিতে, স্বীকার করলেন শুভেন্দু

Date:

Share post:

রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে না জানিয়েই তিনি দিল্লি এসেছেন৷

মঙ্গলবার দিল্লিতে নিজেই একথা স্বীকার করে নিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু এদিন স্বীকার করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে না জানিয়েই তিনি দিল্লিতে এসেছেন৷ তিনি বলেন, “দিলীপদাকে বলা হয়নি, কোনও কথাও হয়নি৷ অমিতাভ চক্রবর্তীকে জানিয়েছি৷ এভাবে আমার সঙ্গে দিলীপদার গোলমাল লাগানো যাবেনা৷ আমরা দু’জনই মেদিনীপুর জেলার”৷

পাশাপাশি এদিন সংসদীয় বিধিকে তোয়াক্কা না করার বার্তাও দিয়েছেন শুভেন্দু৷ সাংসদ পদে ইস্তফা না দিয়েই তৃণমূল টিকিটে জেতা দুই সাংসদ, শিশির অধিকারী এবং সুনীল মণ্ডল বিধানসভা ভোটের আগেই যোগ দিয়েছেন বিজেপিতে৷ সাংসদ পদে ইস্তফা না দিয়েই তাঁরা দলবদল করেছেন৷ সংসদীয় রীতি মেনে এই দু’জনের লোকসভার সদস্যপদ খারিজের দাবি জানিয়ে ইতিমধ্যেই স্পিকারকে চিঠি দিয়েছে তৃণমূল সংসদীয় দল৷
আর এদিন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেছেন, “দলবদল এভাবেই হয়৷ তৃণমূল এই চেষ্টা করে দেখুক৷ দলত্যাগ বিরোধী আইন কার্যকর হলে বিপাকে পড়বে তৃণমূলই৷ কারণ তৃণমূলই গতবার ২০-২৫ জন বিধায়ককে দলবদল করে নিজেদের দলে নিয়েছিলো৷” শুভেন্দু বলেন, “এদের সদস্য পদ খারিজ হয়নি৷ এবার এই চেষ্টা হলে দলত্যাগ বিরোধী আইন সর্বস্তরেই কার্যকর হবে”৷
শুভেন্দু এদিন বলেন, “আমার নামে ত্রিপল চুরির দায়ে এফআইআর করা হয়েছে৷ ত্রিপল চুরি করার দুর্দশা আমার এখনও হয়নি৷ তৃণমূল ৭-৮ মাস ধরেই আমার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছেন কিন্তু তার একটা লেভেল তো থাকবে? অভিযোগ করা মানেই চূড়ান্ত কিছু নয়৷” জাতীয়স্তরে তৃণমূলকে বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে এদিন তিনি বলেন, “২০১৯ সালের ১৯ জানুয়ারি কলকাতায় ‘ইউনাইটেড ইণ্ডিয়া’-র সমাবেশ হয়েছিলো, তার পরিণতি আমরা দেখেছি”৷

Advt

 

Related articles

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...