Friday, June 12, 2026

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

Date:

Share post:

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার অনেকগুলি প্রযোজ্য থাকবে আইপিএল (IPL) দলের জন্য। সঠিক জার্সি পড়া থেকে পরিবারের সদস্যদের নির্দিষ্ট নিয়ম বিধি। একগুচ্ছ কড়া নিয়ম মানতে হবে দলগুলিকে।

১-প্রধান পিচের দুই দিকে সাইট উইকেটে অনুশীলন করতে পারবে দলগুলি। ২-ওপেনে নেটে কোনও দল অনুশীলন করতে পারবে না।৩- ম্যাচের দিন কোনও দল মাঠে নেমে অনুশীলন করতে পারবে না। মূলত পিচ ও আউটফিল্ড সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু মাঠে অনুশীলনের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হয়েছে।

৪- ম্যাচের দিন প্রধান উইকেটে কোনও ক্রিকেটারের ফিটনেস টেস্ট নিতে পারবে না দলগুলি। ৫- যদি দুই দলের প্র্যাকটিস চলাকালীন একদল আগে প্র্যাকটিস শেষ করে ফেলে, তাহলে সেই দলের ব্যবহৃত পিচ অন্য দল ব্যবহার করতে পারবে না। ৬- প্রতিটি দলকে বলা হয়েছে, কোনও ক্রিকেটার যেন এলইডি বোর্ডে বল না মারেন। তাঁদের জন্য নির্ধারিত হিটিং নেট থাকে, সেখানেই যেন বল মারা হয়।

৭- যাদের অনুমতি আছে তারাই দলের সঙ্গে মাঠে প্রবেশ করতে পাববেন। পরিবারের কোনও সদস্যরা মাঠে প্রবেশ করতে পারবে না। ৮- ক্রিকেটাদের পরিবারের কোনও সদস্য অনুশীলন দেখতে এলে তাঁদের আলাদা গাড়িতে মাঠে আসতে হবে। ট্রেনিং দেখতে হবে হসপিটালিটি বক্স থেকে। আন্তর্জাতিক ক্রিকেটেও এই সংক্রান্ত বেশ কিছু নিয়ম রয়েছে।

৯- ম্যাচের দিন দলের সঙ্গে ১২ জন সার্পোট স্টাফ আসতে পারবেন এর মধ্যে থাকবেন দলের ডাক্তারও। ১০- অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপধারী-রা কমপক্ষে ম্যাচের প্রথম ২ ওভার তাঁদের জন্য নির্ধারিত টুপি পরবেন। এর প্রধান কারণ যাতে টিভি ও ওটিটি ব্রডকাস্টার-রা তাঁদের ছবি ও ভিডিও তুলতে ও রেকর্ড করতে পারেন।

১১- পুরস্কার বিতরণী মঞ্চে ফ্লপি এবং স্লিভলেস জার্সি পরা যাবে না। এক্ষেত্রে প্রথমবার সতর্ক করা হবে পরে শাস্তি দেওয়া হবে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...